‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইনে চীন ট্রিপ ও নিশ্চিত উপহার জিতুন
ক.বি.ডেস্ক: বিশ্বখ্যাত নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি বাংলাদেশ মাসব্যাপী ‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইন শুরু করেছে। ক্যাম্পেইনের আওতায় চীনের বিওয়াইডি হেডকোয়ার্টারে এক্সক্লুসিভ ট্রিপের পাশাপাশি, লাক্সারি হলিডে প্যাকেজ, ক্যাশ ভাউচার, কাপল ডিনার ও আকর্ষণীয় নিশ্চিত পুরস্কার জেতার সুযোগ পাবেন ক্রেতারা। ক্যাম্পেইনটি ৩০ জুন পর্যন্ত চলবে।
এই ক্যাম্পেইনে বিওয়াইডি ইভি বুকিং দেয়া সকল ক্রেতার জন্য ইনস্ট্যান্ট লাকি ড্রয়ের মাধ্যমে নিশ্চিত পুরষ্কার থাকছে। আগ্রহী ক্রেতারা তাদের মোবাইলের এসএমএস অপশনে গিয়ে বিওয়াইডি উইন লিখে পাঠাবেন ২৬৯৬৯ নম্বরে। এসএমএস পাঠানোর পর তারা একটি ইউনিক পার্টিসিপেশন কোড পাবেন। বাংলাদেশের যেকোনো অথোরাইজড বিওয়াইডি শোরুমে গিয়ে পছন্দের বিওয়াইডি গাড়ি বুকিং করার সময় এই কোডটি দেখালেই ক্রেতারা লাকি ড্রয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে নিশ্চিত উপহারটি পেয়ে যাবেন।
বিওয়াইডি বাংলাদেশ ১২ জুন, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ০৬টা পর্যন্ত তেজগাঁওয়ে অবস্থিত বিওয়াইডি ফ্ল্যাগশিপ শোরুমে ‘বিওয়াইডি বোনানজা ওপেন হাউজ’-এর আয়োজন করেছে। এই বিশেষ আয়োজনে অতিথিরা কফি, আড্ডা, টেস্ট ড্রাইভ, ফ্যামিলি-ফ্রেন্ডলি অ্যাক্টিভিটি ও বিওয়াইডির অত্যাধুনিক মডেলের ইভি ঘুরে দেখার সুযোগ পাবেন। বিস্তারিত: bydauto.com.bd/campaign





