উদ্যোগ

দারাজ ১০.১০ শপিং ফেস্টে ৮০% পর্যন্ত ছাড়, ৬৪ জেলায় ফ্রি ডেলিভারি

ক.বি.ডেস্ক: দেশের অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ নিয়ে এলো বছরের অন্যতম বৃহৎ অনলাইন শপিং ক্যাম্পেইন ‘দারাজ ১০.১০ শপিং ফেস্ট’। ক্যাম্পেইনটি ৯ অক্টোবর রাত ৮টা থেকে শুরু হয়ে চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। কেনাকাটায় সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করতে এই ক্যাম্পেইনে থাকছে প্রিপেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১২% ছাড়, ব্র্যান্ড রাশ আওয়ারে আকর্ষণীয় ব্র্যান্ড ডিসকাউন্ট, ফ্ল্যাশ সেলে ৮০% পর্যন্ত ছাড়, হট ডিলে ৭৫% পর্যন্ত ছাড় এবং প্ল্যাটফর্মজুড়ে বিশেষ ডেলিভারি সুবিধা।

১০.১০ শপিং ফেস্টে গ্রাহকরা ইলেকট্রনিক্স, ফ্যাশন, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্সেস, হেলথ অ্যান্ড বিউটি ও লাইফস্টাইল সহ বিভিন্ন ক্যাটাগরির পণ্যে উপভোগ করতে পারবেন দারুণ সব ডিল। রয়েছে আকর্ষণীয় মূল্যে মেগা ডিল, ফ্ল্যাশ সেলে ৮০% পর্যন্ত ছাড় এবং নির্বাচিত পণ্যে হট ডিলে ৭৫% পর্যন্ত ছাড়। থাকছে সাইট-ওয়াইড ডেলিভারি ডিসকাউন্ট এবং ৬৪ জেলার গ্রাহকদের জন্য নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি সুবিধা।

‘প্রিপেমেন্ট ভাউচার’-এর মাধ্যমে কেনাকাটায় আগে মূল্য পরিশোধ করে গ্রাহকরা উপভোগ করতে পারবেন ১২% পর্যন্ত ছাড়। নির্দিষ্ট সময়ের জন্য শীর্ষ ব্র্যান্ডগুলোর পণ্য কেনাকাটায় বিশেষ ছাড় দিতে রয়েছে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’। প্রথম ব্র্যান্ড রাশ আওয়ার সেশনটি শুরু হবে ৯ অক্টোবর রাত ৮টা থেকে এবং চলবে ১০ অক্টোবর রাত ২টা পর্যন্ত। পরবর্তীতে আরও তিনটি সেশন পরিচালিত হবে- ১০ অক্টোবর (সারাদিন), ১৬ অক্টোবর (সন্ধ্যা ৭টা থেকে রাত ১১:৫৯টা পর্যন্ত) এবং ১৯ অক্টোবর (সন্ধ্যা ৭টা থেকে রাত ১১:৫৯টা পর্যন্ত)।

৯ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘স্পিন দ্য হুইল’; ১১ অক্টোবর ভিশন ব্র্যান্ড ডে; ১২ অক্টোবর লোটো ব্র্যান্ড ডে; ১৩ অক্টোবর নেসলে ব্র্যান্ড ডে; ১৪ অক্টোবর ডেটল সুপার ব্র্যান্ড ডে; ১৬ অক্টোবর ডাবর ব্র্যান্ড ডে এবং ১৭ অক্টোবর হিমালয়া ব্র্যান্ড ডে অনুষ্ঠিত হবে। এ ছাড়া দারাজ চয়েসের মাধ্যমে ‘এভরিডে লো প্রাইস’ (ইডিএলপি) সুবিধাও থাকবে। কেনাকাটায় ক্রেতারা ৩টি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং ৫টি পণ্য কিনলে একটি ফ্রি উপহার সহ ফ্রি ডেলিভারি সুবিধা পাবেন।

বিকাশ ব্যবহারকারীরা মার্কেটপ্লেসে ন্যূনতম ৫৯৯ টাকার অর্ডারে উপভোগ করতে পারবেন ১২% ছাড়। নগদ ব্যবহারকারীরা মার্কেটপ্লেসে ন্যূনতম ৫৯৯ টাকার অর্ডারে পাচ্ছেন ১২% ক্যাশব্যাক। কমিউনিটি ব্যাংক, ইউসিবি এবং সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট ও প্রিপেইড কার্ড ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন ১২% ডিসকাউন্ট। এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডাররা ১০% ক্যাশব্যাক সুবিধা পাবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *