মোবাইল স্মার্টফোন

উন্মোচিত হলো ৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির ভিভো ওয়াই৫০০

ক.বি.ডেস্ক: দিনের মাঝপথেই স্মার্টফোনের চার্জ ফুরিয়ে যাওয়া এখন সবার কাছেই চিন্তার বিষয়। তাই ওয়ালেট ও ইয়ারফোনের পাশাপাশি পাওয়ার ব্যাংকও হয়ে ওঠেছে নিত্যসঙ্গী। এই নির্ভরতা কমাতেই বাংলাদেশে উন্মোচিত হলো নতুন ভিভো ওয়াই৫০০। অফিসের কাজ, যাতায়াত, গেমিং কিংবা ভিডিও স্ট্রিমিং দিনজুড়ে নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য সেগমেন্টের সবচেয়ে বড় ৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি রয়েছে।

ভিভো ওয়াই৫০০ এক চার্জে চলবে সর্বোচ্চ ১০ ঘণ্টা পাবজি গেমিং, ১৩.৫ ঘণ্টা নেভিগেশন এবং ৩৫ ঘণ্টা ভিডিও প্লেব্যাক। ১০ ঘণ্টা টানা ব্যবহারের পরও প্রায় ৪০ শতাংশ চার্জ অবশিষ্ট থাকে। বড় ব্যাটারির পাশাপাশি চার্জিং সুবিধাতেও রয়েছে বাড়তি স্বাচ্ছন্দ্য। আছে রিভার্স চার্জিং ও বাইপাস চার্জিং সুবিধা। পাশাপাশি ৬ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি দীর্ঘদিন নির্ভরযোগ্য ব্যাটারি পারফরম্যান্স নিশ্চিত করে।

নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে, ১.৩৫ মিমি আল্ট্রা-ন্যারো বেজেল, ৯৪.৪৭ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ৫০০০ নিটস পিক ব্রাইটনেস এবং আই প্রোটেকশন মোড ডিসপ্লে। মসৃণ পারফরম্যান্স নিশ্চিতে রয়েছে ৬ ন্যানোমিটার আল্ট্রা স্মুথ প্রসেসর, যার আনতুতু স্কোর ৬,৮০,০০০ হাজার। গেমিং সাপোর্ট, কার্যকর হিট ম্যানেজমেন্ট ও ৫০ মাসের স্মুথ এক্সপেরিয়েন্স সার্টিফিকেশন দীর্ঘদিন নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করে।

এতে রয়েছে আইপি৬৯ আন্ডারওয়াটার ফটোগ্রাফি এবং অ্যান্টি-ড্রপ আর্মর ডিজাইন। রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি মেইন ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং এআই ইরেজ ২.০, এআই রিটাচ ও চেঞ্জ স্কাই-এর মতো এআই ফিচার। অরিজিন ওএস ৬-এর উন্নত অপটিমাইজেশন প্রযুক্তি দীর্ঘ সময় স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে, ফলে র‍্যাম ম্যানেজমেন্ট নিয়ে আর ভাবতে হবে না।

ভিভো ওয়াই৫০০ পাওয়া যাবে পার্ল হোয়াইট ও মিডনাইট ব্লু- এই দুটি রঙে। ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৩৬,৯৯৯ টাকা এবং ৬ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৪৩,৯৯৯ টাকা। প্রি-অর্ডার শুরু হয়েছে। প্রি-অর্ডারে গ্রাহকরা পাবেন ভিভো ও মিনিসোর লিমিটেড এডিশন গিফট সেট, যেখানে থাকবে পেনপেন পুতুল, ফোন কভার, এক্সক্লুসিভ স্টিকার। এ ছাড়া থাকছে সর্বোচ্চ ৯ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *