আনুষাঙ্গিক মোবাইল

২১ জিবি বোনাস ডেটা দিচ্ছে বাংলালিংক

ক.বি.ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ ডেটা ক্যাম্পেইন চালু করেছে বাংলালিংক। বোনাস ডেটা অফারের মাধ্যমে দিবসটি স্মরণ করছে বাংলালিংক। এর মাধ্যমে ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের স্মৃতিকে বর্তমান সময়ের প্রাসঙ্গিকতার সঙ্গে যুক্ত করেছে অপারেটরটি। মহান ২১ ফেব্রুয়ারির তাৎপর্য স্মরণ ও ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই ২১ জিবি বোনাস ডেটা দেয়া হচ্ছে।

এই অফারের আওতায় ৫৯৮ টাকার ৩০ জিবি ডেটা প্যাক কিনলে গ্রাহকরা অতিরিক্ত ২১ জিবি বোনাস পাবেন। প্যাকটির মেয়াদ ৩০ দিন। অফারটি চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রিপেইড ও বি-টু-সি পোস্টপেইড গ্রাহকেরা এ সুবিধা পাবেন। মাইবিএল অ্যাপ এবং বিকাশ, নগদ, রকেট ও উপায়ের মতো এমএফএস প্ল্যাটফর্মের মাধ্যমে প্যাকটি কেনা যাবে।

মাতৃভাষার অধিকার রক্ষায় তাঁদের আত্মদান বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। দিনটি এখন বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ঐতিহাসিক এই দিবস উপলক্ষে বিশেষ অফার চালুর মাধ্যমে জাতীয়ভাবে তাৎপর্যপূর্ণ সময়ে গ্রাহকদের সম্পৃক্ততা আরও বাড়াতে চায় বাংলালিংক।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *