সিটিজে’র সভপতি হাসান জাকির এবং মহাসচিব সাইফ
ক.বি.ডেস্ক: আইসিটি ও টেলিযোগাযোগ খাতে গবেষণা ও উন্নয়নমূলক প্ল্যাটফর্ম সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম (সিটিজে)- এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ (ইসি) ঘোষণা করা হয়েছে। কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হলেন দৈনিক সমকালের সহকারী সম্পাদক হাসান জাকির এবং মহাসচিব নির্বাচিত হলেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার সাইফুল আহমাদ সাইফ।
গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সিটিজে’র পাঠানো এক ইমেইল বার্তায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিটিজে’র ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ (ইসি)- এর সহসভাপতি হলেন দৈনিক কালবেলার অনলাইন এডিটর এম মিজানুর রহমান সোহেল। পরিচালক (সাংগঠনিক) রূপালী বাংলাদেশের সিনিয়র রিপোর্টার শাওন সোলায়মান; পরিচালক (অর্থ) দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার হামিদুর রহমান; পরিচালক (গবেষণা ও উন্নয়ন): যমুনা টিভির জাহিদুল ইসলাম আশা; পরিচালক (প্রচার ও প্রকাশনা) টেকজুম ডট টিভির চিফ রিপোর্টার মিরাজুল ইসলাম জীবন। পরিচালক হলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান প্রতিবেদক আব্বাস উদ্দিন নয়ন এবং মাছরাঙা টিভির প্রতিবেদক ওমর ফাহিয়ান হামিম।
সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম (সিটিজে)- এর উদেষ্টা প্যানেলে রয়েছেন বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (বিআইজিএফ)-এর মহাসচিব আব্দুল হক অনু, প্রথম আলোর নিউ মিডিয়া ইনিশিয়েটিভ ইনচার্জ পল্লব মোহাইমেন এবং দৈনিক নতুন সময়ের সম্পাদক নাজমুল হক শ্যামল।





