আনুষাঙ্গিক মোবাইল

সহজ কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ দিচ্ছে বাংলালিংকের টেকভ্যান

ক.বি.ডেস্ক: সহজ কিস্তি সুবিধা ও নমনীয় পেমেন্ট অপশনের মাধ্যমে মোবাইল ফোন এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে কাজ করছে বাংলালিংকের প্ল্যাটফর্ম টেকভ্যান। প্রতিষ্ঠানটি স্মার্টফোন বাজারে এনেছে টেকনোর স্পার্ক ৫০ ও স্পার্ক গো থ্রি। ফোন দুটির সঙ্গে থাকছে নয় মাসের কিস্তি সুবিধার পাশাপাশি এক বছরের ডেটা ও ভয়েস বান্ডল অফার।

টেকনো স্পার্ক ৫০ এর মূল্য ১৯ হাজার ৯৯৯ টাকা। টেকনো স্পার্ক গো থ্রি এর মূল্য ১৪ হাজার ৯৯৯ টাকা। নতুন ও পুরোনো যেকোনও বাংলালিংক গ্রাহক ফোন দুটি কিনলে পাচ্ছেন এক বছরের কানেক্টিভিটি প্যাকেজ। এই অফারে থাকছে মোট ৮০ জিবি ইন্টারনেট, ৮০০ ভয়েস মিনিট এবং জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম টফি ব্যবহারের সুযোগ।

প্রথম মাসে গ্রাহকেরা পাবেন ২৫ জিবি ইন্টারনেট ও ২৫০ মিনিট। পরবর্তী ১১ মাস প্রতি মাসে মিলবে ৫ জিবি ইন্টারনেট ও ৫০ মিনিট করে। বান্ডেল অফার সহ ডিভাইস দুটি এখন দেশজুড়ে সব টেকনো ব্র্যান্ডেড রিটেইল আউটলেট এবং বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টারে পাওয়া যাচ্ছে।

দেশে ডিজিটাল সেবা ব্যবহারের পথে স্মার্টফোনের মূল্য এখনও বড় একটি বাধা। টেকভ্যানের মাধ্যমে সহজ কিস্তি সুবিধা ও বান্ডেল অফারের সাহায্যে স্মার্ট ডিভাইস এবং ডিজিটাল সংযোগ আরও সহজলভ্য করে তুলতে কাজ করছে বাংলালিংক। সাশ্রয়ী মূল্যের ডিভাইসের সঙ্গে দীর্ঘমেয়াদি কানেক্টিভিটি সুবিধা যুক্ত করে আরও বেশি মানুষের কাছে ডিজিটাল সেবা সহজ ও সাশ্রয়ীভাবে পৌঁছে দিতে এগিয়ে যাচ্ছে টেকভ্যান।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *