রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
ক.বি.ডেস্ক: পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড় ঘোষণা করেছে বাংলালিংক। রমজান মাসে বাড়তি গৃহস্থালি খরচের চাপ কমাতেই এ উদ্যোগ নিয়েছে অপারেটরটি। এ উদ্যোগের আওতায় দেশের অনলাইন গ্রোসারি প্ল্যাটফর্ম- স্বপ্ন অনলাইন, চালডাল ও ডেইলি শপিংয়ের সঙ্গে অংশীদারিত্ব করেছে বাংলালিংক।
রমজান জুড়ে অরেঞ্জ ক্লাব সদস্যরা এসব প্ল্যাটফর্মে বাজার করলে সর্বোচ্চ ৭ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। সারা দেশের গ্রাহকদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটাকে আরও সাশ্রয়ী ও সহজ করার লক্ষ্যে এ ছাড় সুবিধা ঘোষণা করেছে বাংলালিংক। এতে রমজানে প্রয়োজনীয় কেনাকাটা আরও সাশ্রয়ী ও সহজ হবে।
গ্রাহকেরা মাইবিএল অ্যাপের অরেঞ্জ ক্লাব সেকশন অথবা বাংলালিংকের অফিসিয়াল চ্যানেল থেকে অফার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং বিশেষ এ ছাড় উপভোগ করতে পারবেন।





