উদ্যোগ

রমজান স্পেশাল মেগা অফার, ৮ কোটি টাকার উপহার দিচ্ছে রিয়েলমি

ক.বি.ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি পবিত্র মাহে রমজান উপলক্ষে সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় সারাদেশের ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার ও নিশ্চিত নানা সুবিধা। নতুন ক্রেতাদের জন্য আসন্ন ঈদকে আরও আনন্দময় করে তুলতে মোট ৮ কোটি টাকার উপহার সহ ক্যাম্পেইনের আয়োজন করেছে রিয়েলমি।

আজ (১ মার্চ) থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত যেসব ক্রেতা নতুন রিয়েলমি স্মার্টফোন কিনবেন, তারা আকর্ষণীয় পুরস্কার সহ একটি র‍্যাফেল ড্রতে অংশ নেয়ার সুযোগ পাবেন। প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী পাবেন ২ লাখ টাকার ফ্যামিলি ট্রাভেল প্যাকেজ, আর দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে ১ লাখ টাকার হোম অ্যাপ্লায়েন্স। নির্বাচিত কিছু মডেলে ভাগ্যবান ক্রেতাদের জন্য থাকছে বিশেষ ‘একটি কিনলে একটি ফ্রি’ (বোগো) অফার।

অফার চলাকালে সকল ফোনে ৫,০০০ টাকার নিয়মিত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকছে। নাম্বার সিরিজের নির্বাচিত মডেল- রিয়েলমি ১২, ১৪টি, ১৪, ১৫টি, ১৫ ও ১৫প্রো-তে ১,০০০ টাকা থেকে শুরু করে ৫,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগও থাকছে। র‍্যাফেল ড্র ও ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি, প্রত্যেক ক্রেতার জন্য থাকছে বিশেষ ‘নিশ্চিত’ গিফট। প্রতিটি নতুন রিয়েলমি স্মার্টফোনের সঙ্গে ২ বছরের ওয়ারেন্টি এবং গ্রামীণফোন ও বাংলালিংক ব্যবহারকারীদের জন্য ফ্রি ডাটা বান্ডেল থাকছে।

রমজান এবং তার পরেও স্মার্টফোন কেনাকে আরও সহজ করতে, রিয়েলমি সব স্মার্টফোনে টপপে ইএমআই সুবিধা দিচ্ছে; এর মাধ্যমে ক্রেতারা রমজানের এই ক্যাম্পেইন শেষ হওয়ার পরও সহজ কিস্তিতে তাদের পছন্দের ডিভাইসটি কেনার সুযোগ পাবেন। বিস্তারিত: www.realme.com/bd

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *