আনুষাঙ্গিক মোবাইল

ভিভো’তে বড় জয়ের সুযোগ, চলবে ২৮ মে পর্যন্ত

ক.বি.ডেস্ক: পবিত্র ঈদ-উল-আযহা’র আনন্দকে আরও বাড়িয়ে দিতে ভিভো আয়োজন করে ২৩ দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন “ঈদের সেরা ডিল, ভিভো-তে ফুল ফিল!”। ক্যাম্পেইনটি ২৮ মে পর্যন্ত চলবে, যেখানে লাকি ড্র-তে অংশ নেয়ার আরও অনেক সুযোগ রয়েছে। উৎসবের আমেজ শুরু হতেই ভিভো তাদের প্রথম ধাপের ভাগ্যবান বিজয়ীদের নাম ঘোষনা করেছে।

ইতিমধ্যে ২,৫০০-এর বেশি বিজয়ী নির্বাচিত হয়েছেন, যা ঈদের কেনাকাটাকে করেছে আরও আনন্দের। প্রথম পুরস্কার হিসেবে পোর্টেবল পাওয়ার স্টেশন জিতেছেন ভিভোর তিনজন গ্রাহক- টঙ্গীর আলাউদ্দিন, ধানমন্ডির শুকরাবাদের শাকিল হোসেন এবং ঝিনাইদহের জাহিদ। আলাউদ্দিন ও শাকিল ভিভো ওয়াই৩১ডি এবং জাহিদ ভিভো ওয়াই২১ডি কিনে ড্র-এর জন্য যোগ্য বিবেচিত হন।

দ্বিতীয় পুরস্কার হিসেবে দুই জন গ্রাহক জিতেছেন ডিপ ফ্রিজ। একজন নারায়ণগঞ্জের মহসিন ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণের বাবুল হোসেন, তারা উভয়ই ভিভো ওয়াই৩১ডি ক্রয় করেছিলেন। কুমিল্লা ও বরিশালের গ্রাহকরাও এই ক্যাম্পেইনের আওতায় পুরস্কার পেয়েছেন। কুমিল্লা থেকে তুষার ভিভো ভি৭০ কিনে এবং বরিশালের পিরোজপুর থেকে প্রলয় মৃধা ভিভো ওয়াই৩১ডি কিনে মাইক্রোওয়েভ ওভেন জিতেছেন।

ক্যাম্পেইনটিতে গ্র্যান্ড প্রাইজ হিসেবে রয়েছে পোর্টেবল পাওয়ার স্টেশন। রয়েছে ডিপ ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, ডব্লিউ১ এসই স্মার্টওয়াচ, রিরো এস৯০ পাওয়ার ব্যাংক এবং দুই বছরের ওয়ারেন্টি সুবিধা। লাকি ড্র অফারটি ওয়াই২১ডি, ওয়াই৩১ডি, ভি৭০ এফই, ভি৭০ এবং এক্স৩০০ প্রো-এর মতো নির্বাচিত মডেলগুলোর জন্য প্রযোজ্য। বিশেষ করে ওয়াই৩১ডি মডেলটি কিনলে গ্রাহকরা নিশ্চিত উপহার হিসেবে পাচ্ছেন একটি ডব্লিউ১ এসই স্মার্টওয়াচ এবং সেই সঙ্গে লাকি ড্র-তে অংশগ্রহণের সুযোগ।

ভিভো ওয়াই০৫, ওয়াই১১ডি, ওয়াই২১ডি, ওয়াই৩১ডি, ভি৬০ লাইট, ভি৭০ এফই এবং ভি৭০ মডেলের ক্রেতারা পাবেন গ্রামীণফোনের ৭ দিন মেয়াদী ৫জিবি ফ্রি ইন্টারনেট। মাইজিপি অ্যাপের মাধ্যমে থাকছে এক্সক্লুসিভ ডেটা প্যাক ২৯৮ টাকায় ৩০ দিনের জন্য ৪০জিবি এবং ৯৯ টাকায় ৭ দিনের জন্য ১০জিবি, যা নতুন স্মার্টফোনে ৬ মাস পর্যন্ত একাধিকবার নেয়া যাবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *