সাম্প্রতিক সংবাদ

ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেছে আইএসপিএবি

ক.বি.ডেস্ক: আজ অমর একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির ভাষা আন্দোলন ও আত্মত্যাগের মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)- এর পক্ষ থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯৫২ এর ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়।

কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন আইএসপিএবির সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, পরিচালক মো. রাশেদুর রহমান (রাজন) ও অন্যান্য সদস্য, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। এ সময় অমর ২১শের কালজয়ী গান ‘‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি’’ গানে গানে শহীদ মিনার প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

এ ছাড়াও দেশের বিভাগীয় শহরে আইসপিএবি’র সকল বিভাগীয় সাব- কমিটি প্রতিনিধিদের পক্ষ থেকেও স্ব স্ব বিভাগীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এই সময়ে বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *