সফটওয়্যার

ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই প্রযুক্তি আনছে ডান অ্যান্ড ব্রান্ডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক

ক.বি.ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কমপ্লায়েন্স ব্যবস্থা আরও উন্নত করতে ডান অ্যান্ড ব্রান্ডস্ট্রিট এবং অ্যান্থ্রোপিক যৌথভাবে একটি নতুন উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে ডান অ্যান্ড ব্রান্ডস্ট্রিটের ব্যবসায়িক ডেটাবেস ‘কমার্সিয়াল গ্রাফ টিএম’ সরাসরি ক্লড-এর সঙ্গে যুক্ত করা হবে। এতে তাদের ক্লায়েন্ট প্রতিষ্ঠানগুলোর অনবোর্ডিং ও কমপ্লায়েন্স কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

এতদিন করপোরেট অনবোর্ডিং কার্যক্রমে ম্যানুয়াল যাচাই-বাছাই ও দীর্ঘ প্রক্রিয়ার ওপর নির্ভর করতে হতো। নতুন এই সংযুক্তির ফলে আর্থিক প্রতিষ্ঠান সহ নিয়ন্ত্রিত খাতের অন্যান্য সংস্থা একই প্ল্যাটফর্মে ‘নো ইউর কাস্টমার’ এবং ‘নো ইউর বিজনেস’ কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারবে।

এ প্রসঙ্গে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট সাউথ এশিয়া, মিডল ইস্ট অ্যান্ড আফ্রিকার গ্রুপ ডিরেক্টর (প্রোডাক্টস) নওমান লাখানি বলেন, “এই সহযোগিতার মূল লক্ষ্য হলো নির্ভরযোগ্য ব্যবসায়িক তথ্যের সঙ্গে এআইকে সংযুক্ত করা, যাতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটি কার্যকরভাবে ব্যবহার করা যায়। যাচাইকৃত তথ্য সরাসরি ওয়ার্কফ্লোতে যুক্ত হলে আমাদের ক্লায়েন্ট প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী গভর্ন্যান্স নিশ্চিত করতে এবং অধিক স্বচ্ছতার সঙ্গে সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।”

বাংলাদেশে ডিজিটাল প্রযুক্তির বিস্তার এবং আর্থিক অন্তর্ভুক্তি দ্রুত বাড়তে থাকায় এআই-নির্ভর কমপ্লায়েন্স এর গুরুত্বও বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সমন্বিত প্রযুক্তি দেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থায় আস্থা বাড়ানোর পাশাপাশি পরিবর্তনশীল কমপ্লায়েন্স কাঠামোর সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তা করবে।

এই ব্যবস্থার ভিত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে বিশ্বব্যাপী স্বীকৃত ‘ডি-ইউ-এন-এস নম্বর’, যা বিভিন্ন দেশে ব্যবসাপ্রতিষ্ঠানকে একই মানদণ্ডে সাজাতে সহায়তা করে। বিশ্লেষকদের মতে, এই সহযোগিতা এন্টারপ্রাইজ পরিচালনায় কৃত্তিমবুদ্ধিনির্ভর ওয়ার্কফ্লোর দিকে বৈশ্বিক অগ্রযাত্রার অংশ। এটি এমন একটি উদ্যোগ যেখানে প্রতিষ্ঠান পরিচালনা ধীরে ধীরে তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর হয়ে ওঠছে, ফলে সিদ্ধান্ত নেয়া আরও সহজ ও কার্যকর হচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *