মোবাইল স্মার্টফোন

ফেস্টিভ রেড রঙে আসছে ভিভো ওয়াই৩১ডি

ক.বি.ডেস্ক: পবিত্র মাহে রমজানের ঠিক আগে ভিভো তাদের নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি-এর উন্মোচনের আভাস দিচ্ছে। নান্দনিকতা ও প্রয়োজনীয় সকল ফিচারের সমন্বয়ে এই রমজানের একটি অর্থবহ উপহার হিসেবে সামনে আসছে নতুন এই স্মার্টফোন। পবিত্র এই মাসে ভালোবাসা, সংযোগ ও বন্ধনের অনুভূতিকে প্রতিফলিত করতেই ভিভো নিয়ে আসছে ওয়াই৩১ডি।

রমজান মানেই আত্মার বন্ধন, একসঙ্গে ইফতার আর প্রিয়জনদের সঙ্গে নতুন করে যুক্ত হওয়া। এই পবিত্র অনুভূতিকে আরও রাঙিয়ে তুলতে ভিভো নিয়ে আসছে অনন্য ‘ফেস্টিভ রেড’ রঙে ওয়াই৩১ডি। যা মমতা, ভালোবাসা এবং পারিবারিক বন্ধনের এক গভীর প্রতিফলন। বাবা-মা, ভাইবোন বা প্রিয়জনকে উপহার দেয়ার জন্য চমৎকার রঙ ও আকর্ষণীয় ডিজাইনের ভিভো ওয়াই৩১ডি শুধুমাত্র একটি স্মার্টফোনই নয়, বরং হতে যাচ্ছে প্রিয়জনের প্রতি ভালোবাসার এক অর্থবহ বহিঃপ্রকাশ।

ফেস্টিভ রেডের পাশাপাশি ফোনটি পাওয়া যাবে ‘স্টারলাইট গ্রে’ এবং ‘গ্লো হোয়াইট’ রঙেও। ভিভো ওয়াই৩১ডি-তে রয়েছে ৭২০০এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। সেহরি থেকে ইফতার, চার্জ ফুরিয়ে যাওয়ার চিন্তা ছাড়াই সারাদিন প্রিয়জন ও কাজের সঙ্গে যুক্ত রাখবে নতুন এই স্মার্টফোন। প্রিয়জনদের সঙ্গে ভিডিও কল, ধর্মীয় অনুষ্ঠান দেখা বা দৈনন্দিন কাজ সামলানো সবকিছুতেই ওয়াই৩১ডি দেবে টানা পাওয়ার সাপোর্ট।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *