প্রযুক্তি ও ফ্যাশনের মেলবন্ধনে এপেক্সের সঙ্গে ভিভো ভি৮০ লাইট
ক.বি.ডেস্ক: প্রযুক্তির সঙ্গে ফ্যাশনের মেলবন্ধন ঘটাতে লাইফস্টাইল ব্র্যান্ড এপেক্স-এর সঙ্গে যুক্ত হয়েছে ভিভো। আসন্ন ভিভো ভি৮০ লাইটকে শুধু একটি স্মার্টফোন নয়, বরং প্রতিদিনের স্টাইল ও লাইফস্টাইলের অংশ করে তুলতেই এই বিশেষ আয়োজন। কাজ হোক কিংবা ব্যক্তিগত জীবন, নিজের স্টাইল, পছন্দ আর সিদ্ধান্তে যারা সবসময় নিজের সেরাটা তুলে ধরতে চায় – ‘স্লে এভরি এজ’ তাদের সেই গল্প। জীবনের প্রতিটি দিকেই নিজের ছাপ রাখা, নিজের পছন্দে আত্মবিশ্বাসী থাকা আর প্রতিটি মুহূর্ত উপভোগ করাই এই ধারণার মূল কথা।
এই জায়গাতেই ভিভো ও এপেক্সের ভাবনার মিল। নিজের পছন্দে আত্মবিশ্বাসী এবং মান ও রুচির ক্ষেত্রে আপসহীন মানুষদের জীবনযাপনের সঙ্গে এপেক্সের ভাবনাও বেশ মানানসই। সেই মিল থেকেই ভি৮০ লাইটের সঙ্গে এপেক্সের এই বিশেষ আয়োজন। এই আয়োজনে ভি৮০ লাইটের সঙ্গে থাকছে রুচিশীল ও স্টাইলসচেতনদের জন্য কিছু উপহার। এসব উপহার ভি৮০ লাইটের প্রিমিয়াম অভিজ্ঞতায় যোগ করবে বাড়তি আকর্ষণ। প্রযুক্তি, স্টাইল ও পরিশীলিত রুচির এই সমন্বয় ভি৮০ লাইটের আগমনকে করে তুলবে আরও বিশেষ।
ভিভো ভি৮০ লাইটের ভিন্নধর্মী নকশার সঙ্গে থাকছে কার্ভড ডিসপ্লে। ৬.৮৩ ইঞ্চির থ্রি-ডি ডুয়াল-কার্ভড ডিসপ্লে, আল্ট্রা-থিন বেজেল ও কার্ভড বডি ভি৮০ লাইটের ডিজাইনে দেবে প্রিমিয়াম ও আধুনিক লুক। ডিসপ্লের মসৃণ বাঁকানো প্রান্ত ফোনটিকে যেমন দেবে নজরকাড়া লুক, তেমনি ব্যবহারের সময়ও দেবে আরামদায়ক অনুভূতি। ডিজাইনে বাড়তি আকর্ষণ যোগ করবে এর স্কাইলাইন ক্যামেরা মডিউল। আড়াআড়ি ক্যামেরা মডিউল ও আলো প্রতিফলনের বিশেষ নকশা ফোনটির পেছনের অংশে এনে দেবে আলাদা মাত্রার সৌন্দর্য। স্টাইল ও নান্দনিকতায় গুরুত্ব দেওয়া ব্যবহারকারীদের নজর কাড়বে ভি৮০ লাইটের এই নকশা।





