আনুষাঙ্গিক মোবাইল

টেকনোর ফ্ল্যাগশিপ স্টোরে ঈদ মেগা গিফট বিজয়ীদের আয়োজন

ক.বি.ডেস্ক: টেকনো বাংলাদেশ চলমান ঈদ-উল-আযহা মেগা ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের ঈদ উদযাপনকে আরও আকর্ষণীয় ও আনন্দময় করে তুলছে। এই ক্যাম্পেইনের আওতায় সৌভাগ্যবান ক্রেতারা জিতে নিচ্ছেন আকর্ষণীয় মেগা পুরস্কার ও ক্যাশব্যাক সুবিধা।

সম্প্রতি রাজধানীর উত্তরা সেন্টারপয়েন্টে অবস্থিত টেকনোর ফ্ল্যাগশিপ স্টোরে আয়োজন করা হয় বিশেষ ‘মেগা গিফটস গিভঅ্যাওয়ে’ অনুষ্ঠান। অনুষ্ঠানে টেকনোর কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্যাম্পেইনের সৌভাগ্যবান বিজয়ীরা। আয়োজনে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় তাদের অর্জিত আকর্ষণীয় পুরস্কার।

টেকনো ক্যামন ৫০ আলট্রা কিনে ঢাকা বাসাবোর মো. জামাল উদ্দিন জিতেছেন একটি ইলেকট্রিক বাইক। জয়পুরহাটের নাসিম জিতেছেন একটি ল্যাপটপ। এ ছাড়াও পোভা কার্ভ ২ এবং ক্যামন ৫০ আলট্রা কেনা আরও অনেক ক্রেতা পেয়েছেন টেকনো বাডস, ব্যাকপ্যাক এবং অন্যান্য এআইওটি ডিভাইস সহ আকর্ষণীয় উপহার।

ক্যাম্পেইনটি চলবে ঈদ-উল-আযহা পর্যন্ত, ফলে আরও অনেক গ্রাহকের জন্য আকর্ষণীয় পুরস্কার ও ক্যাশব্যাক জিতে নেবার সুযোগ থাকছে। গ্রাহকরা টেকনো ক্যামন সিরিজ অথবা পোভা সিরিজের যেকোনো একটি স্মার্টফোন কিনে জিতে নিতে পারেন ইলেকট্রিক বাইক, ল্যাপটপ, টেকনোর এআইওটি পণ্য এবং সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এ ছাড়াও থাকছে টিডব্লিউএস ইয়ারবাড, স্মার্টওয়াচস হ আরও বিশেষ সব উপহার।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *