জাকাত ও অনুদান দিন নগদ ও নগদ ইসলামিক অ্যপে
ক.বি.ডেস্ক: বিভিন্ন দাতব্য সংস্থার মাধ্যমে জাকাত দেয়ার পাশাপাশি আর্তমানবতার সেবায় আর্থিক অনুদান দেয়ার সেরা সুবিধা রয়েছে নগদ এবং নগদ ইসলামিক অ্যাপে। প্রতিদিন নগদ ও নগদ ইসলামিক অ্যাপের মাধ্যমে এবং বেসিক ফোন ব্যবহারকারীরা ইউএসএসডি (*167#) ডায়াল করে অর্ধশত প্রতিষ্ঠানে তাদের জাকাত ও আর্থিক অনুদানের অর্থ প্রেরণ করছেন। নগদ ও নগদ ইসলামিকের গ্রাহকদের মধ্যে যারা স্মার্টফোন ব্যবহার করছেন তারা অ্যাপের ডোনেশন অপশনে গিয়ে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাচ্ছন্দ্যে জাকাত বা অনুদান দিতে পারছেন।
পবিত্র রমজান মাসে জাকাত ও অনুদান পাঠানোর পরিমাণ ও সংখ্যা আগের যেকোনও সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এ সময় অধিক সওয়াবের প্রত্যাশায় মানুষ দান ও সদকা যেমন আগের চেয়েবেশি করে, একইভাবে জাকাতের বাধ্যবাধকতাও এ সময় পূরণ করে থাকে। পাশাপাশি নগদ ও নগদ ইসলামিকের অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করেও গ্রাহকেরা তাদের বার্ষিক আয়, বিনিয়োগ, স্বর্ণ, ঋণ ও সম্পদের তথ্য দিয়ে জাকাতের পরিমাণ সহজে হিসাব করতে পারবেন।
নগদ ও নগদ ইসলামিকের মাধ্যমে যেসব দাতব্য প্রতিষ্ঠানে জাকাত ও অনুদানের অর্থ প্রেরণ করা যায়, তারমধ্যে উল্লেখযোগ্য হলো- আল মারকাযুল ইসলামী, আঞ্জুমান মুফিদুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, তাসাউফ ফাউন্ডেশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, কে কে ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, সাজিদা ফাউন্ডেশন, অভিযাত্রিক ফাউন্ডেশন, ময়মনসিংহ মেডিকেল কলেজ জাকাত ফান্ড, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতি (জাকাত তহবিল) এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস।
এর বাইরেও আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে সারা বছর নগদ ও নগদ ইসলামিকের মাধ্যমে অনুদান প্রদান করে আর্তমানবতার সেবায় অংশ নেয়া যায়। তা ছাড়া ইসলামিক জীবন বিধান প্রতিপালন করে মোবাইলে আর্থিক লেনদেন সম্পন্ন করার জন্য নগদ ইসলামিক গ্রাহকদের সেরা পছন্দ হয়ে ওঠেছে। রমজান মাসে পবিত্র হজ ও উমরাহর যাতায়াতের পেমেন্ট, ইসলামিক জীবন বীমার কিস্তি পরিশোধ, রোজা ও নামাজের সময়সূচি দেখা, বাংলা অর্থ সহ আল কোরআন ও হাদিস পাঠ সহ নানা সেবার সুবিধা নগদ ইসলামিক অ্যাপে রয়েছে।





