গ্লোবাল ব্র্যান্ডের মাধ্যমে দেশে এলো লেনোভোর ৮টি নতুন মনিটর
ক.বি.ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এলো বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো-এর ৮টি নতুন মডেলের মনিটর। নিয়মিত কাজের জন্য এলওডি সিরিজের ৪টি মডেল এবং গেমার ও ক্রিয়েটরদের জন্য লিজিয়ন সিরিজের ৪টি মডেলের মনিটর উন্মোচন করা হয়।
সম্প্রতি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আইডিবি ভবনে বিসিএস কমপিউটার সিটিতে অনুষ্ঠিত “সিটি আইটি ওয়ার্ল্ড কাপ মনিটর ফেস্ট ২০২৬”- এ লেনোভোর ৮টি নতুন মডেলের মনিটর উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিসিএস কমপিউটার সিটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি আকতার হোসেন খান, সহ-সভাপতি ফজলুল বারি লিটন, মহাসচিব মোহাম্মদ জাহেদ আলি ভূঁইয়া, সদস্যদ্বয় মো. জাহেদুল আলম, মো. মশিউর রহমান রাজু। গ্লোবাল ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার মো. কামরুজ্জামান ও জেনারেল ম্যানেজার মনিরুল মোর্শেদ, লেনোভো ইন্ডিয়ার ন্যাশনাল ম্যানেজার হাসান রিয়াজ এবং গ্লোবাল ব্র্যান্ডের লেনোভো বিজনেস হেড মো. রেজাউল করিম তুহিন।
নিয়মিত কাজের জন্য এলওডি সিরিজ
অফিস, পড়াশোনা কিংবা মাল্টিমিডিয়ার জন্য এসেছে লেনোভো এল২৪-৪সি, এল২৪ডি-৪সি ও এল২৭-৪সি – ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইমসহ। বড় স্ক্রিনপ্রেমীদের জন্য রয়েছে ৩১.৫ ইঞ্চি লেনোভো ডি৩২-৪০।
গেমার ও ক্রিয়েটরদের জন্য লিজিয়ন সিরিজ
গেমিং জগতে যারা আপস করতে রাজি নন, তাদের কথা মাথায় রেখেই এসেছে লেনোভোর লিজিয়ন সিরিজের ৪টি মনিটর। ফুল এইচডি রেজ্যুলেশনের লিজিয়ন ২৪-১০ এবং লিজিয়ন ২৭-১০ মডেল দুটিতে পাওয়া যাবে ২৪০ হার্টজ রিফ্রেশ রেট সঙ্গে ০.৫ মিলিসেকেন্ড রেসপন্স টাইম, যার ফলে প্রতিপক্ষের সামান্যতম নড়াচড়াও চোখ এড়িয়ে যাবে না।
রেজ্যুলেশন এবং গতি এই দুটোই একসঙ্গে পেতে চাইলে বেছে নেয়া যেতে পারে কিউএইচডি ডিসপ্লের লিজিয়ন ২৭কিউ-১০ কিংবা লিজিয়ন ২৭কিউডি-১০, যেখানে ২৪০ হার্টজ গতির পাশাপাশি রয়েছে নিখুঁত কালার। এর মধ্যে ফ্ল্যাগশিপ মডেল ২৭কিউডি-১০-এ বাড়তি সংযোজন হিসেবে দেয়া হয়েছে দ্রুতগতির টাইপ-সি পোর্ট। এই সিরিজের প্রতিটি মনিটরেই রয়েছে পূর্ণাঙ্গ আর্গোনোমিক স্ট্যান্ড যার ফলে কাত করা, ঘোরানো কিংবা উচ্চতা ঠিক করার সুবিধা সহ, যাতে ঘণ্টার পর ঘণ্টা গেম খেললেও শরীরে চাপ না পড়ে।
রেজাউল করিম তুহিন বলেন, “গেমার, কন্টেন্ট ক্রিয়েটর ও করপোরেট ব্যবহারকারীদের প্রিমিয়াম অভিজ্ঞতা দিতেই এই মনিটরগুলো দেশের বাজারে আনা হয়েছে। তবে প্রযুক্তিপ্রেমী ক্রেতা ও গ্রাহকদের কাছে অনুরোধ করছি, গ্রে-মার্কেট এড়িয়ে অনুমোদিত চ্যানেল থেকেই আসল পণ্য কিনুন। আসল পণ্য ক্রয়ে মিলবে তিন বছরের ওয়ারেন্টির পূর্ণ নিশ্চয়তা। লেনোভোর এই নতুন ৮টি নতুন মডেলের মনিটরে রয়েছে তিন বছরের অফিশিয়াল পার্টস ও সার্ভিস ওয়ারেন্টি।”





