উদ্যোগ

গুগল পে সেবা চালু করল ব্র্যাক ব্যাংক

ক.বি.ডেস্ক: ভিসা ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য গুগল পে সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক। এই সেবার মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে দেশ ও বিদেশে দ্রুত, নিরাপদ ও কন্টাক্টলেস লেনদেন করা যাবে। এখন থেকে ব্র্যাক ব্যাংকের ভিসা ক্রেডিট কার্ডহোল্ডাররা তাঁদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে দেশ-বিদেশের লক্ষাধিক গুগল পে সাপোর্টেড মার্চেন্ট পয়েন্টে সহজেই পেমেন্ট করতে পারবেন।

গুগল পে অ্যাডভান্সড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে, যার ফলে গ্রাহকের কার্ডের তথ্য কখনোই মার্চেন্টের সঙ্গে শেয়ার হয় না। ফলে, প্রতিটি লেনদেন থাকে সর্বোচ্চ নিরাপত্তা। শক্তিশালী এই নিরাপত্তাব্যবস্থা বিশ্বজুড়ে গুগল পে-কে একটি নির্ভরযোগ্য ও জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সলিউশন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ব্র্যাক ব্যাংক গ্রাহকরা নিজেদের প্রথম গুগল পে ট্রানজ্যাকশনে ২০ শতাংশ ক্যাশব্যাক এবং দ্বিতীয় ও তৃতীয় ট্রানজ্যাকশনে ১০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা উপভোগ করবেন। এই অফারটি চলবে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত।

এই সুবিধা চালুর ফলে গ্রাহকদের দৈনন্দিন লেনদেনের জন্য আর আলাদা করে ফিজিক্যাল কার্ড বহন করতে হবে না। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রাহকরা পাবেন লেনদেনে বাড়তি স্বাধীনতা ও সুবিধা। গুগল পে সেবা চালু ডিজিটাল পেমেন্ট সেবার সম্প্রসারণ এবং দেশে ক্যাশলেস অর্থনীতির উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে ব্র্যাক ব্যাংক।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *