‘কান লায়ন্স ২০২৬’ উৎসবে ক্রিয়েটিভ সমাধান নিয়ে এলো টিকটক
ক.বি.ডেস্ক: সম্প্রতি ‘কান লায়ন্স ২০২৬’ উৎসবে টিকটক নিয়ে এসেছে নতুন এজেন্টিক এআই সলিউশন। এর মাধ্যমে ব্র্যান্ডগুলোর জন্য স্থানীয় সংস্কৃতি এবং ইউজারদের সঙ্গে যুক্ত হওয়ার বড় সুযোগ তৈরি হবে। এতে ব্র্যান্ড, এবং ক্রিয়েটররা তাদের আইডিয়াকে আরও সহজে এবং সৃজনশীলভাবে উপস্থাপন করতে পারবে। বর্তমান ব্যবসার ক্ষেত্রে ব্র্যান্ডগুলোর কাজের দ্রুত সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং বেশি পরিমাণে কনটেন্ট তৈরি করতে হচ্ছে। একইসঙ্গে পরিবর্তনশীল সংস্কৃতির সঙ্গেও তাল মিলিয়ে চলতে হচ্ছে।
এই প্রয়োজনগুলোকে সামনে রেখে এবং বিজ্ঞাপনদাতারা যেন দ্রুত এবং বড় পরিসরে টিকটকে ক্যাম্পেইন তৈরি করতে পারেন, সেজন্য টিকটকের সর্বশেষ এআই উদ্ভাবন ‘সিম্ফনি এজেন্ট’ তৈরি করা হয়েছে। এতে এআই লেবেল, অদৃশ্য ওয়াটারমার্ক এবং কনটেন্ট মডারেশন ফিল্টার সহ প্রয়োজনীয় সেফটি সিস্টেম রয়েছে। বিজ্ঞাপনদাতাদের লক্ষ্য এবং কনটেন্ট ক্রিয়েটরদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে এই ‘সিম্ফনি এজেন্ট’ ডিজাইন করা হয়েছে।
টিকটকের বিভিন্ন ক্রিয়েটিভ সলিউশনের সঙ্গে ‘সিম্ফনি এজেন্ট’ যুক্ত থাকায় বিজ্ঞাপনদাতারা একটি সাধারণ আইডিয়া থেকেই দ্রুত কনটেন্ট তৈরি করতে পারবে। দক্ষিণ এশিয়ায়, ‘সিম্ফনি ক্রিয়েটিভ স্টুডিও’র আওতায়, সিম্ফনি এজেন্টের এআই-চালিত চ্যাট ব্যবহার করে বিজ্ঞাপনদাতারা মাত্র কয়েক মিনিটেই আকর্ষণীয় টিকটক বিজ্ঞাপন তৈরি করতে পারবে।
টিকটকের মধ্যপ্রাচ্য, তুরস্ক, আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্য ও দক্ষিণ এশিয়ার গ্লোবাল বিজনেস সলিউশনসের জেনারেল ম্যানেজার সাদি কান্দিল বলেন, “টিকটক ব্যবহারের মূল ভিত্তি সৃজনশীলতা। আইডিয়া তৈরি এবং তা বাস্তবে রূপ দেওয়ার নতুন সম্ভাবনা এজেন্টিক এআই নিয়ে এসেছে। সিম্ফনি এজেন্টের মাধ্যমে ব্র্যান্ডগুলো এখন দর্শকদের পছন্দ-অপছন্দ নির্ধারণ, ক্রিয়েটিভ কনটেন্ট তৈরি এবং সেই কনটেন্ট ব্যবসায় কী ধরনের প্রভাব ফেলছে তা অনেক দ্রুত বুঝতে পারবে। এখানে টুলগুলো সৃজনশীলতাকে বাড়িয়ে তুলতে এবং আরও ভালো ফলাফল পেতে ডিজাইন করা হয়েছে। এতে টিকটকে ক্যাম্পেইন তৈরি করা, সঠিক ক্রিয়েটর ও কমিউনিটি-ভিত্তিক কনটেন্ট খুঁজে পাওয়ার মতো কাজগুলো আরও সহজ হবে।’’
দর্শকরা এখন আরও বেশি বাস্তবসম্মত, প্রাসঙ্গিক এবং আকর্ষণীয় কনটেন্ট দেখতে চান। তাই টিকটকে ব্যবসার প্রসারের প্রধান মাধ্যম হয়ে ওঠেছে এই এআই-চালিত ক্রিয়েটিভ টুল। এটি ক্রিয়েটর কিংবা কমিউনিটি সহ টিকটক মার্কেটারদের সঙ্গে ব্র্যান্ডগুলোর যুক্ত হওয়ার নতুন উপায় তৈরি দিচ্ছে।





