উদ্যোগ

‘ইন্ডিপেন্ডেন্স রান ২০২৬’-এ অনারের রিল প্রতিযোগিতা

ক.বি.ডেস্ক: ‘ইন্ডিপেন্ডেন্স রান ২০২৬’-এর চতুর্থ আসরে নিবন্ধিত অংশগ্রহণকারীর জন্য রিল তৈরি প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে অনার বাংলাদেশ। আয়োজনটিতে টাইটেল স্পন্সর হলো অনার। ‘রান ফর হেলথ অ্যান্ড এডুকেশন’ স্লোগানে ফিট নেশনের সহযোগিতায় ইভেন্টটি আয়োজন করছে ইন্সপায়ারিং বাংলাদেশ। ৩ হাজারেরও বেশি নিবন্ধিত প্রতিযোগী নিয়ে আগামী ১০ এপ্রিল (শুক্রবার) হাতিরঝিলে এই কমিউনিটি ম্যারাথনটি অনুষ্ঠিত হবে।

আয়োজনে নিবন্ধিত অংশগ্রহণকারীদের জন্য থাকছে ইভেন্ট চলাকালীন সময়ে ম্যারাথনের দারুণ সব অভিজ্ঞতা ক্যামেরাবন্দি করে রিল তৈরি প্রতিযোগিতা। ইভেন্টের পরবর্তী ১৫ দিনের মধ্যে রিলে আসা মোট ভিউয়ের ওপর ভিত্তি করে এই প্রতিযোগিতার বিজয়ী নির্বাচন করা হবে। রিল প্রতিযোগিতার বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন একটি অনার এক্স৬সি স্মার্টফোন। রিল প্রতিযোগিতায় অংশ নেয়া বাকি সবাই পাবেন একটি করে অনার স্মার্ট এআইওটি ডিভাইস।

ম্যারাথনে তিনটি আলাদা ক্যাটাগরি আছে: অভিজ্ঞ অ্যাথলেটদের জন্য ১৫ কিলোমিটারের ‘প্রো রান’, স্বাস্থ্য সচেতন পরিবারগুলোর জন্য সাড়ে ৭ কিলোমিটারের ‘ফ্যামিলি রান’ এবং অনভিজ্ঞ অ্যাথলেট ও ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য ২ কিলোমিটারের ‘ফান রান’।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *