মোবাইল স্মার্টফোন

অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’

ক.বি.ডেস্ক: দেশের বাজারে সর্বশেষ ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন ‘ম্যাজিক ভি৬’ উন্মোচন করেছে অনার। অত্যন্ত পাতলা নকশার এই স্মার্টফোনে রয়েছে টেকসই নির্মাণ ও উন্নত এআই সুবিধা। এটি বিশ্বের সবচেয়ে পাতলা বই-ধাঁচের ফোল্ডেবল স্মার্টফোন। ফোনটির পুরুত্ব ভাঁজ খোলা অবস্থায় মাত্র ৪ মিলিমিটার এবং ভাঁজ করা অবস্থায় ৮.৭৫ মিলিমিটার। ওজন প্রায় ২১৯ গ্রাম।

পাতলা ও হালকা নকশার পাশাপাশি এতে রয়েছে আগের তুলনায় তিন গুণ বেশি শক্তিশালী হিঞ্জ। বিশ্বের শীর্ষস্থানীয় পরিদর্শন, যাচাইকরণ ও সার্টিফিকেশন কোম্পানি এসজিএস-এর পরীক্ষায় হিঞ্জটির ৫ লাখ বার পর্যন্ত ভাঁজ করা ও খোলার সক্ষমতা প্রমাণ হয়েছে। এতে রয়েছে ৬.৫ ইঞ্চি উজ্জ্বল ও মসৃণ ওএলইডি ডিসপ্লে। আর ফোনটি খুললে পাওয়া যাবে ৭.৯৫ ইঞ্চি বড় ভেতরের পর্দা, যা একসঙ্গে একাধিক কাজ করার জন্য উপযোগী।

ম্যাজিক ভি৬-এর বড় ভেতরের পর্দাটিকে পেশাজীবীদের দৈনন্দিন কাজের জন্য কার্যকর একটি ওয়ার্কস্পেস হিসেবে ব্যবহার করা যায়। ডিভাইসটিতে একই সঙ্গে একাধিক কাজ পরিচালনাকে আরও সহজ করে। এতে একই পর্দায় স্প্লিট-স্ক্রিনে নোট নেয়া থেকে শুরু করে অনলাইন মিটিংয়ে অংশ নেয়ার মতো কাজ সহজেই করা সম্ভব।

বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে সংযোগের সীমাবদ্ধতাও কমিয়েছে ফোনটি। অ্যাপল ডিভাইসের সঙ্গে তাৎক্ষণিকভাবে সংযোগ করে এক ট্যাপেই ফাইল আদান-প্রদান করা যায়। এমনকি ম্যাকবুকের সঙ্গে সংযোগ করে ফোনের পর্দাকে দ্বিতীয় স্ক্রিন হিসেবেও ব্যবহার করা সম্ভব।

এই স্মার্টফোনে রয়েছে ৬,৬৬০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ক্ষমতার সিলিকন-কার্বন ব্যাটারি। ব্যাটারিতে ২৫ শতাংশ সিলিকন উপাদান ব্যবহার করা হয়েছে। ছবি তোলার জন্য রয়েছে এআই ফ্যালকন ক্যামেরা সিস্টেম। এতে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি ৬৪ মেগাপিক্সেলের অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাযুক্ত পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে।

স্মার্টফোনটিতে রয়েছে ১৬ গিগাবাইট র‍্যাম ও ৫১২ গিগাবাইট স্টোরেজ। ২০২৬ সালের কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড চিপগুলোর একটি স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর দেয়া হয়েছে এতে। এতে আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং রয়েছে। এর ফলে ফোনটি পানি ও ধুলাবালি থেকে সুরক্ষিত থাকার পাশাপাশি দুর্ঘটনাজনিত পড়ে যাওয়ার মতো পরিস্থিতিতেও বাড়তি সুরক্ষা দেবে।

ম্যাজিক ভি৬ স্মার্টফোনটি লাল, সাদা ও সোনালি এই তিনটি রঙে পাওয়া যাবে। স্মার্টফোনটির মূল্য ২,৪৯,৯৯৯ টাকা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *