জাকজমপূর্ণভাবে অনলাইনে অনুষ্ঠানের মধ্য দিয়ে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের গেম মাস্টার ‘রিয়েলমি নারজো ২০’ মডেলের স্মার্টফোনটি দেশের স্মার্টফোন বাজারে উন্মোচন করেছে। গেমিং সেন্ট্রিক এই স্মার্টফোনে রয়েছে হেলিও জি৮৫ গেমিং প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা, ৬০০০মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারি এবং টাইপ-সি ১৮ ওয়াটের কুইক চার্জিং প্রযুক্তি।





