স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। অফিসের ই-মেইল, অনলাইন ক্লাস, সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটানো কিংবা যাতায়াতের পথে ভিডিও দেখা দিনের বড় একটি সময়ই কেটে যায় স্ক্রিনের দিকে তাকিয়ে। ফলে অনেক ব্যবহারকারীই চোখের ক্লান্তি, অস্বস্তি বা ডিজিটাল ফ্যাটিগের মতো সমস্যার মুখোমুখি হচ্ছেন। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় স্ক্রিন ব্যবহারের ফলে চোখের ওপর বাড়তি চাপ





