ক.বি.ডেস্ক: জাপানের কনজ্যুমার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান মাউস কমপিউটার এনেছে নতুন হালকা-পাতলা ‘মাউস এক্স২’ মডেলের ল্যাপটপ। মাত্র ৯৮১ গ্রাম ওজনের ল্যাপটপটিতে রয়েছে ১২.২ ইঞ্চির পর্দা, এএমডির শক্তিশালী প্রসেসর এবং সর্বোচ্চ ৩২ গিগাবাইট র্যাম ব্যবহারের সুবিধা। ছোট আকার ও কম ওজনের পাশাপাশি এতে আধুনিক যোগাযোগ প্রযুক্তি এবং দীর্ঘ সময় ব্যবহারের উপযোগী ব্যাটারি রাখা হয়েছে।





