গত সোমবার (৫ অক্টোবর) পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সঙ্গে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের একটি বৈঠক পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারি ক্রয়-নীতিমালায় দেশের সফটওয়্যার ও আইটি সেবা ক্রয়ের ক্ষেত্রে স্থানীয় কোম্পানিসমূহকে অগ্রাধিকার দেয়া, এ খাতে দরপত্র আহ্বানে নতুন সংশোধিত পিপিআর টেমপ্লেট অনুসরণ করার বেসিসের





