ক.বি.ডেস্ক: ডিজিটাল সরকারের কার্যক্রম নিরাপদ, নিরবচ্ছিন্ন ও জনবান্ধব রাখতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। সরকারি তথ্য-উপাত্ত, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো এবং ডিজিটাল সেবা সুরক্ষায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রাতিষ্ঠানিক সমন্বয়, দক্ষ জনবল তৈরি এবং কার্যকর





