ক.বি.ডেস্ক: গ্রাহক পর্যায়ে ৫০০ টাকায় ১০ এমবিপিএস গতির ইন্টারনেট পরিষেবার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। এখন থেকে ৫০০ টাকার ইন্টারনেট প্যাকেজে গ্রাহকরা ১০ এমবিপিএস গতির সেবা পাবেন। যা আগে ৫ এমবিপিএস ছিল। এই সিদ্ধান্ত গতকাল শনিবার থেকেই কার্যকর হচ্ছে। গতকাল শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি অডিটোরিয়ামে আয়োজিত





