ক.বি.ডেস্ক: গেমারদের জন্য ইনফিনিক্স নিয়ে এলো গেমিং ফোন হট ৩০। তরুণ গেমারদের চাহিদার কথা মাথায় রেখে উদ্ভাবনী প্রযুক্তিতে ডিজাইন করা হয়েছে এই ফোন। রয়েছে শক্তিশালী প্রসেসর, হাই-ডেফিনিশন স্ক্রিন এবং উন্নত গেমিং প্রযুক্তি। এর ফলে গেমিংয়ে আরও উন্নত অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। প্রসেসর: হট ৩০ ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য ফিচারগুলোর একটি হলো এর শক্তিশালী হেলিও জি৮৮ প্রসেসর।





