মিটিং থেকে ফোনকল, সবকিছু রেকর্ড করে এআই নোট বানাবে বোয়া নোত্রা
ক.বি.ডেস্ক: আপনার দৈনন্দিন মিটিং, ফোনকল, ইন্টারভিউ কিংবা লেকচারের গুরুত্বপূর্ণ কথাগুলো রেকর্ডের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে নোটে রূপান্তরের সুবিধা নিয়ে বাংলাদেশের বাজারে এসেছে বোয়া নোত্রা অল-এরাউন্ড রেকর্ডিং এআই ভয়েজ রেকর্ডার। বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য আমদানিকারক, পরিবেশক ও সেবাদানকারি প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এসেছে এই এআই নোট টেকার।।
এমবিয়েন্স, ফোন কল ও ব্লুটুথ এই তিন ধরনের রেকর্ডিং মোড সমর্থনকারী বোয়া নোত্রাতে রয়েছে ২টি মেমস মাইক্রোফোন ও ১টি ভিপিইউ সেন্সর, যা সর্বোচ্চ ১০ মিটার দূরত্ব থেকেও অডিও ধারণ করতে পারে। পাশাপাশি এর এআই-পাওয়ার্ড নয়েস ক্যান্সেলেশন ফিচার, ব্যাকগ্রাউন্ডের শব্দ সর্বোচ্চ ৩০ ডিবি পর্যন্ত কমিয়ে রেকর্ডিংকে আরও স্পষ্ট করতে সহায়তা করে।
বোয়া নোত্রা-এর অন্যতম আকর্ষণ এর এআই-ভিত্তিক স্মার্ট ফিচার। ১৪০টিরও বেশি ভাষায় এই ডিভাইসটি আপনার অডিও কে রুপান্তর করতে পারে। পাশাপাশি আপনার মিটিংয়ের সকল গুরুত্বপুর্ণ কথা রেকর্ড করে এটি স্বয়ংক্রিয়ভাবে সারমর্ম, টু-ডু লিস্ট এবং মাইন্ড ম্যাপ তৈরি করে দিতে সক্ষম। এ ছাড়া স্পিকার শনাক্তকরণ, এআইকে প্রশ্নকরন এবং ৬০টিরও বেশি টেমপ্লেট ব্যবহারের সুবিধা থাকায় দীর্ঘ মিটিং বা আলোচনার গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত গুছিয়ে নেয়া যায়।
ডিভাইসটিতে রয়েছে ৬৪ জিবি লোকাল স্টোরেজ ও আনলিমিটেড ক্লাউড স্টোরেজ যা ১১৫ ঘন্টা পর্যন্ত কল রেকর্ড করতে পারে এবং এমপিথ্রি, ডব্লিউএভি, টেক্সট, ডক্স, পিডিএফ, মার্কডাউন ও জেপিজি সহ বিভিন্ন ফরম্যাটে ফাইল এক্সপোর্টের সুবিধা। এর ম্যাগনেটিক ও আলট্রা-পোর্টেবল ডিজাইন সহজেই স্মার্টফোন, ল্যাপটপ বা ওয়াইটবোর্ড-এ সংযুক্ত করা যায় এবং ম্যাগসেফ কমপ্যাটিবিলিটি-এর পাশাপাশি নন-ম্যাগসেফ ডিভাইসের জন্য ম্যাগনেটিক রিং-ও রয়েছে।
মাত্র ৪৫ গ্রাম ওজনের এই বোয়া নোত্রা একবার চার্জে সর্বোচ্চ ২৪ ঘণ্টা রেকর্ডিং এবং ৩৬৫ দিন পর্যন্ত স্টযান্ডবাই সময়ের পাশাপাশি ইউএসবি-সি চার্জিং সুবিধা রয়েছে। নিরাপত্তার জন্য এতে এইএস-২৫৬ এনক্রিপশন ও টিএলএস ১.৩ সিকিউরিটি সাপোর্ট দেয়া হয়েছে। ডিভাইসটির মূল্য ১৫,৯০০ টাকা সঙ্গে এক বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি সহ গ্লোবাল ব্র্যান্ডে পাওয়া যাচ্ছে।





