টেকনোর মূল্য কমায় স্মার্টফোন বাজারে নতুন গতি
ক.বি.ডেস্ক: বর্তমান বিশ্বে সেমিকন্ডাক্টর ও মেমোরি চিপের মূল্য বৃদ্ধি, সরবরাহ সংকট ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার ফলে স্মার্টফোন বাজারে বাড়ছে খরচ, বাড়ছে মূল্যের চাপ। যার ফলে অনেক দেশে বাড়ছে স্মার্টফোনের মূল্য। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশেও জুলাই থেকে কর পরিবর্তনের কারণে স্মার্টফোনের বাজারে মূল্য বাড়তে পারে।
যেখানে অন্য স্মার্টফোন ব্র্যান্ডগুলো মূল্য বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে, সেখানে টেকনো হাঁটছে ভিন্ন পথে। বাজারে যন্ত্রাংশের খরচ ও করের চাপ বাড়লেও গ্রাহকদের জন্য মূল্য কমানোর উদ্যোগ নিয়েছে টেকনো। দেশের আরও বেশি মানুষের হাতে উন্নত প্রযুক্তি পৌঁছে দিতে টেকনো গত ১ জুলাই থেকে ক্যামন ও পোভা সিরিজের মূল্য কমানোর উদ্যোগ নিয়েছে।
গত ৩০ জুন কর ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় এবং বিশ্বজুড়ে চিপ, প্রসেসর, মাদারবোর্ড ও ব্যাটারির মতো প্রয়োজনীয় যন্ত্রাংশের মূল্য বাড়তে থাকায় অনেক কোম্পানি এখন ফোনের মূল্য বাড়ানোর কথা ভাবছে। গ্রাহকদের এই বাড়তি চাপ থেকে স্বস্তি ও উন্নত প্রযুক্তি সহজলভ্য করতে টেকনোর প্রিমিয়াম সিরিজের ফোন মিলবে আরও কম মূল্যে।
টেকনোর জনপ্রিয় একটি ডিভাইস হলো ক্যামন ৫০। ক্যামন ৫০ (২৫৬+৮ জিবি) এর আগে মূল্য ছিলো ৩৮,৯৯৯ যা এখন পাওয়া যাবে ৩৬,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) এবং ক্যামন ৫০ (১২৮+৮ জিবি) এর আগের মূল্য ছিলো ৩৪,৯৯৯ বর্তমানে পাওয়া যাচ্ছে ৩১,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)। এই অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য।





