মোবাইল স্মার্টফোন

পিওর ভয়েস কল প্রযুক্তিতে এলো ‘ইনফিনিক্স স্মার্ট ২০’

ক.বি.ডেস্ক: ইনফিনিক্স দেশের বাজারে উন্মোচন করেছে নতুন স্মার্টফোন ‘ইনফিনিক্স স্মার্ট ২০’। স্মার্টফোনটি এন্ট্রি-লেভেল সেগমেন্টে যুক্ত করেছে আধুনিক ভয়েসপ্রিন্ট নয়েজ রিডাকশন প্রযুক্তি, যা পরিষ্কার ভয়েস কল নিশ্চিত করতে বিশেষভাবে তৈরি। টেকসই, স্মুথ ডিসপ্লে এবং ব্যবহারবান্ধব ডিজাইনের সমন্বয়ে স্মার্টফোনটি তৈরি করা হয়েছে দৈনন্দিন বাস্তব চাহিদার কথা মাথায় রেখে।

ব্যস্ত শহুরে জীবনে কথোপকথন শুধু দুর্বল নেটওয়ার্কের কারণে ব্যহত হয় না, বরং আশপাশের অতিরিক্ত শব্দ যেমন- যানজটপূর্ণ রাস্তা, ভিড়পূর্ণ ক্যাম্পাস, গণপরিবহন কিংবা বাজারের কারণেও ব্যহত হয়। এই সমস্যাটির সমাধান দিতে ‘ইনফিনিক্স স্মার্ট ২০’ ফোনে রয়েছে পিওর ভয়েস কল প্রযুক্তি, যা ভয়েসপ্রিন্ট নয়েজ রিডাকশনের মাধ্যমে ব্যবহারকারীর কণ্ঠ আলাদা করে শনাক্ত করে এবং পেছনের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে দেয়। ফোনটি গুরুত্ব দিয়েছে পরিষ্কার ও নির্ভরযোগ্য ভয়েস কমিউনিকেশনে।

‘ইনফিনিক্স স্মার্ট ২০’ ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ১২০ হার্টজ পাঞ্চ-হোল ডিসপ্লে, যা স্ক্রলিং, ভিডিও দেখা ও গেমিংয়ে দেয় মসৃণ অভিজ্ঞতা। উচ্চ রিফ্রেশ রেটের কারণে স্ক্রিন ট্রানজিশন ও অ্যানিমেশন হয় স্বাভাবিক ও সাবলীল। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ অক্টা-কোর প্রসেসর, যা মাল্টিটাস্কিং, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, ভিডিও স্ট্রিমিং এবং গেমিংয়ে দেয় স্থিতিশীল পারফরম্যান্স এবং উন্নত শক্তি সাশ্রয়।

ফোনটিতে রয়েছে ৪৮ মাস ফ্লুয়েন্সি অপ্টিমাইজেশন সুবিধা, যা দীর্ঘদিন ব্যবহারের পরও ফোনের মসৃণতা বজায় রাখতে সহায়তা করে। এটি ১.৫ মিটার উচ্চতা থেকে পতন সহনশীল মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন পেয়েছে। পাশাপাশি রয়েছে আইপি৬৪ মানের পানি ও ধুলা প্রতিরোধ ক্ষমতা এবং স্প্ল্যাশ টাচ সুবিধা। হালকা পানির ছিটা বা ধুলাবালির মধ্যেও স্ক্রিন থাকে সচল ও ব্যবহারযোগ্য। প্রতিদিনের যাতায়াত ও অনিশ্চিত আবহাওয়ায় এই সুবিধা বাড়ায় ফোনটির নির্ভরযোগ্যতা।

স্মার্টফোনটিতে রয়েছে আল্ট্রা লিংক ফ্রি কল সুবিধা, যা নেটওয়ার্ক সাময়িকভাবে বিচ্ছিন্ন হলে স্বল্প দূরত্বে যোগাযোগের বিকল্প ব্যবস্থা হিসেবে কাজ করবে। রয়েছে অলওয়েজ-অন ডিসপ্লে, আইআর ব্লাস্টার এবং এফএম রেডিও যা দৈনন্দিন ব্যবহারে যোগ করে বাড়তি সুবিধা।

ইনফিনিক্স স্মার্ট ২০ শ্যাডো ব্ল্যাক, সানলাইক অরেঞ্জ, ক্লাউডলাইন ব্লু এবং পোলারিস টাইটানিয়াম এই চার রঙে পাওয়া যাচ্ছে। ৪+৬৪ জিবির মূল্য ১২,৯৯৯ টাকা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *