মোবাইল স্মার্টফোন

ইনফিনিক্স নোট এজ

ক.বি.ডেস্ক: শিক্ষার্থী, তরুণ পেশাজীবী এবং নিয়মিত মাল্টিটাস্কিং করা ব্যবহারকারীদের জন্য মিডরেঞ্জের স্মার্টফোন নিয়ে এসেছে ইনফিনিক্স। অনেকেই এখন এমন ফোন চান, যা দেখতে প্রিমিয়াম হবে, কিন্তু মূল্য হবে তুলনামূলকভাবে নাগালের মধ্যে। ৩০ হাজার টাকার বাজেট সেগমেন্টে ক্রেতাদের প্রত্যাশাও বদলেছে ইনফিনিক্স ‘নোট এজ’ স্মার্টফোন।

ইনফিনিক্স ‘নোট এজ’
নতুন এই স্মার্টফোনে থ্রিডি কার্ভড ১.৫কে আই-কেয়ার ডিসপ্লে ও সমান সরু বেজেল, ৭.২ মিলিমিটার পাতলা বডি ও পার্লেসেন্ট ফিনিশ ডিজাইন। রয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি। পাশাপাশি এতে আছে ব্যাটারি সেলফ-হিলিং প্রযুক্তি, যা দীর্ঘমেয়াদে ব্যাটারির কর্মক্ষমতা ধরে রাখতে সহায়তা করে। নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে ইউপিএস ৩.০ প্রযুক্তি দুর্বল বা লো-ফ্রিকোয়েন্সি সিগন্যাল উন্নত করতে সহায়তা করে

মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট এবং ৮ জিবি র‍্যামের সঙ্গে সর্বোচ্চ ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম ফোনটিকে দিয়েছে স্থিতিশীল পারফরম্যান্স। পাশাপাশি ৩ বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট এবং ৫ বছর নিরাপত্তা আপডেটের সুবিধা যুক্ত থাকায় এটি ৩ থেকে ৪ বছর ব্যবহারের উপযোগী থাকবে।

নোট এজের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে- ৮ জিবি + ১২৮ জিবির মূল্য ২৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি + ২৫৬ জিবির মূল্য ৩১,৯৯৯ টাকা। রঙের ক্ষেত্রে রয়েছে সিল্ক গ্রিন, লুনার টাইটানিয়াম, স্টেলার ব্লু এবং শ্যাডো ব্ল্যাক।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *