বাংলালিংকের নতুন প্রিপেইড অফার ‘ফ্যামিলি প্যাক’
ক.বি.ডেস্ক: নতুন প্রিপেইড অফার ‘ফ্যামিলি প্যাক’ চালু করেছে বাংলালিংক। এ প্যাকের বিশেষত্ব হচ্ছে একটি প্যাক কেনার মাধ্যমে পরিবারের সবাই কানেক্টেড থাকতে পারবেন। শুধুমাত্র মাইবিএল অ্যাপের মাধ্যমেই ‘ফ্যামিলি প্যাক’ কিনতে পারবেন গ্রাহকেরা। এ প্যাকের মাধ্যমে প্রিপেইড গ্রাহকেরা একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে সর্বোচ্চ পাঁচজন পরিবারের সদস্যের সঙ্গে প্যাকের অন্তর্ভুক্ত ইন্টারনেট ডেটা ও ভয়েস মিনিট শেয়ার করতে পারবেন।
১,১৯৮ টাকা মূল্যের এ ফ্যামিলি প্যাকে রয়েছে ৩০ দিনের মেয়াদে ৬০ জিবি ডেটা ও ৬০০ মিনিট। এ বান্ডলের মাধ্যমে পরিবারের সদস্যরা একটি প্ল্যানের আওতায় কানেক্টেড থাকতে পারবেন। পরিবারের সবার জন্য আলাদা করে ইন্টারনেট ও মিনিট প্যাক কিনতে হবে না।
প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার সহজেই পরিবারের কোন সদস্যকে যুক্ত করতে কিংবা বাদ দিতে পারবেন। একইসঙ্গে, কোন ব্যবহারকারী কতটুকু ডেটা ও মিনিট ব্যবহার করতে পারবেন, সেটা নির্ধারণ করে দিতে পারবেন এবং ডেটা ও মিনিট ব্যবহার মনিটর করতে পারবেন সব কিছুই করা যাবে মাইবিএল অ্যাপের মাধ্যমে।
একাধিক রিচার্জের প্রয়োজনীয়তা কমিয়ে এবং রিয়েল-টাইম ডেটা ও মিনিট ব্যবহার মনিটর করার সুবিধার ফলে মোবাইল প্ল্যান ব্যবস্থাপনাকে আরও সহজ করবে এ প্ল্যান। কানেক্টিভিটি সুবিধার পাশাপাশি, ফ্যামিলি প্যাকের প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার বিনা খরচে টফি ভিআইপি সুবিধা উপভোগ করতে পারবেন।





