মোবাইল স্মার্টফোন

প্রিমিয়াম ফিচারের হেলিও ৯৫

ক.বি.ডেস্ক: নতুন বছরে হেলিও নিয়ে এলো নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন হেলিও ৯৫। সকল ধরনের আধুনিক ফিচার, অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম, ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে এবং গুগলের সব ধরনের লেটেস্ট ফিচার ব্যবহারকারিদের দিবে এক এমার্জিং এক্সপেরিয়েন্স। নতুন এই স্মার্টফোনটি কার্বন ব্ল্যাক ও টাইটেনিয়াম ফগ এই দুটি রঙে পাওয়া যাবে মাত্র ১৯,৯৯৯ টাকায়। ফোনটির সঙ্গে থাকছে গ্রামীনফোনের আকর্ষণীয় বান্ডেল অফার।

হেলিও ৯৫
স্মার্টফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি এফএইচডি+ (১০৮০×২৪০০) অ্যামোলেড পাঞ্চ-হোল ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লেটি ১০-বিট কালার সাপোর্ট করে এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ফুল ল্যামিনেশনের কারণে ভিডিও স্ট্রিমিং, গেমিং ও সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এ পাওয়া যাবে অসাধারণ অভিজ্ঞতা। রয়েছে মিডিয়াটেকের গেমিং প্রসেসর হেলিও জি ১০০ যার ক্লকস্পীড২.২ গিগাহার্টজ এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম। এ ছাড়া ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে এক্সটার্নাল মেমোরী কার্ডের মাধ্যমে।

ক্যামেরা সেকশনে রয়েছে ৫০ মেগাপিক্সেল আইএমএক্স৭৫২ প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দেয়া হয়েছে ৫০০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি। ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যার মাধ্যমে প্রায় ৮০ মিনিট সম্পূর্ণ চার্জ করা সম্ভব। এ ছাড়াও এতে রয়েছে রিভার্স চার্জিং সুবিধা।

হেলিও ৯৫-এ রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, অলওয়েজ-অন ডিসপ্লে, ডাইনামিক আইল্যান্ড, এজ লাইটিং, গেম বুস্টার, ডুয়াল অ্যাপস, প্রাইভেট স্পেস, অ্যাপ লক, প্যারেন্টাল কন্ট্রোল, ইনফ্রারেড রিমোট, আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স সহ বিভিন্ন আধুনিক সুবিধা। গুরুত্বপূর্ণ সেন্সরও দেয়া হয়েছে যেমন- প্রক্সিমিটি, লাইট, এ্যাক্সালেরোমিটার, গ্রাভিটি, ম্যাগনেটিক এবং জাইরোস্কোপ। এর বডি মাত্র ৭.৫৫ মিলিমিটার পুরু, ওজন ১৭৪ গ্রাম।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *