আনুষাঙ্গিক মোবাইল

‘হাই-ভ্যালু লয়্যালটি পোর্টফোলিও’ চালু করল বাংলালিংক

ক.বি.ডেস্ক: দীর্ঘদিন ধরে সঙ্গে থাকা গ্রাহকদের জন্য বিশেষ ডেটা পোর্টফোলিও চালু করেছে বাংলালিংক। এই উদ্যোগে থাকছে রিপারচেজ বোনাস এবং ত্রৈমাসিক (কোয়ার্টারলি) অ্যাডভান্স প্যাক। এ উদ্যোগের লক্ষ্য দীর্ঘমেয়াদে বাংলালিংকের সঙ্গে আছেন এমন গ্রাহকদের জন্য সর্বোচ্চ সুবিধাসমৃদ্ধ ও একদম ঝামেলাহীন ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করা।

বাংলালিংকের ৬৯৯ টাকা ও ৮১৯ টাকার হাই-ভ্যালু প্যাক ব্যবহারকারীদের জন্য থাকছে স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার। নির্দিষ্ট সময়ের মধ্যে প্যাক পুনরায় কিনে ‘স্ট্রিক’ ধরে রাখতে পারলে ৬৯৯ টাকার প্যাকে মিলবে ২৫ জিবি বোনাস ডেটা। আর ৮১৯ টাকার প্যাকে পাওয়া যাবে ৩৫ জিবি অতিরিক্ত ডেটা।

অনেক গ্রাহক দীর্ঘমেয়াদি পরিকল্পনা পছন্দ করেন তাদের জন্য বাংলালিংক এনেছে ৩ মাসের (৯০ দিন) কোয়ার্টারলি প্যাক। এই প্যাক নিলে গ্রাহকেরা টানা ৯০ দিন নিশ্চিন্তে থাকতে পারবেন। পাশাপাশি ডেটার পরিমাণে মিলবে ৩০ শতাংশ অতিরিক্ত বোনাস।

লয়্যালটি রিওয়ার্ড পাওয়ার প্রক্রিয়াটিও সহজ করেছে বাংলালিংক। গ্রাহকেরা মাইবিএল অ্যাপ, সরাসরি রিচার্জ, ইউএসএসডি কিংবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই এসব সুবিধা নিতে পারবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *