সাম্প্রতিক সংবাদ

স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ এগিয়ে নেয়ার আহ্বান: ফকির মাহবুব আনাম

ক.বি.ডেস্ক: নতুন সরকারের অগ্রযাত্রায় কাজই হবে প্রধান অগ্রাধিকার। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হবে। প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত থাকতে চান। সে লক্ষ্যে প্রতিটি বিভাগকে তাদের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা সুস্পষ্টভাবে উপস্থাপন করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানাই।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে ডাক, ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে বিভাগ কর্তৃক প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম এ আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, “মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ, চেয়ারম্যান ও কমিশনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করা হবে এবং প্রত্যেকের কাছ থেকে সরাসরি কাজের অগ্রগতি জানবো। এর মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে চাই। সমন্বিত প্রচেষ্টা, স্বচ্ছতা ও নিষ্ঠার মাধ্যমে আমরা মন্ত্রণালয়কে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব। আগামী পাঁচ বছরে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই। এ জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি এবং সম্মিলিতভাবে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *