আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

সাশ্রয়ী মূল্যে সাইলেন্ট ক্লিক মাউস নিয়ে এলো এফোরটেক

ক.বি.ডেস্ক: বর্তমান সময়ে ওয়ার্ক-ফ্রম-হোম, স্টাডি এবং অফিস ব্যবহারের জন্য কম শব্দযুক্ত ও নির্ভরযোগ্য এক্সেসরিজের চাহিদা বাড়ছে। সেক্ষেত্রে অত্যন্ত সাশ্রয়ী মূল্যের সাইলেন্ট ক্লিক মাউস নিয়ে এলো এফোরটেক। এফোরটেক ওপি-৫৫০এস মাউসটি সাইলেন্ট অপারেশন, নির্ভরযোগ্য পারফরম্যান্সের মাধমে সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে কর্পোরেট ও ছাত্রছাত্রীদের জন্য একটি কার্যকর সমাধান হিসেবে বিবেচিত হবে।

মাত্র চারশো নিরানব্বই টাকায় প্রিমিয়াম ক্যাটাগরির মাউসের মতন সাইলেন্ট ক্লিক ফিচার নিয়ে গ্লোবাল ব্র্যান্ডের হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা করলো এফোরটেক ওপি-৫৫০এস তারযুক্ত সাইলেন্ট ক্লিক অপটিক্যাল মাউস। অফিস, লাইব্রেরি কিংবা দীর্ঘ সময় কাজের সময় শব্দ কমিয়ে একটি শান্ত পরিবেশ নিশ্চিত করার জন্য এতে ব্যবহার করা হয়েছে সাইলেন্ট ক্লিক টেকনোলোজি।

এ ছাড়া প্রতিদিনের কাজের জন্য স্মুথ ও নির্ভুল কার্সর কন্ট্রোল প্রদানের জন্য এতে রয়েছে ১২০০ ডিপিআই অপটিক্যাল সেন্সর। মাত্র ৩টি বাটন, ৪-ওয়ে স্ক্রল এবং ৫ মিলিয়ন ক্লিক লাইফসাইকেল সমর্থিত এই মাউসটি দীর্ঘ সময় ব্যবহারের জন্য খুবই উপযোগী। পাশাপাশি এর প্রতিসম ডিজাইনের কারনে এটি ডান ও বাম উভয় হাতেই স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়।

মাউসটি এখন পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর অফিসিয়াল ওয়েবসাইট, ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার পয়েন্ট সহ সারা বাংলাদেশে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *