উদ্যোগ

রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন

ক.বি.ডেস্ক: এই রমজানে আসন্ন ঈদ-উল-ফিতর এর আনন্দ দ্বিগুণ করতে স্মার্টফোন ব্র্যান্ড ভিভো সোশ্যাল মিডিয়ায় চালু করেছে একটি ক্যাম্পেইন ‘ওয়াই সো কুল ঈদ এন্থেম ২০২৬- রিল চ্যালেঞ্জ’। উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করতে এবং তরুণ প্রজন্মের সৃজনশীলতাকে উৎসাহিত করতেই ভিভোর এই কার্যক্রম। ভিভোর এই অনলাইন চ্যালেঞ্জে অংশ নিতে ‘ওয়াই সো কুল ঈদ এন্থেম’ ট্র্যাকটি ব্যবহার করে বানানো যাবে শর্ট-ভিডিও বা রিলস।

চ্যালেঞ্জে অংশ নিতে হলে অংশগ্রহণকারীদের অফিসিয়াল এন্থেম মিউজিক ট্র্যাক ব্যবহার করে একটি ভিডিও তৈরি করতে হবে এবং সেটি ফেসবুক বা টিকটকে পাবলিকলি পোস্ট করতে হবে। মিউজিক ট্র্যাকটি সরাসরি ডাউনলোড করা যাবে এই লিঙ্কে: https://shorturl.at/DexDs। পোস্টের সঙ্গে অবশ্যই #YSoCoolEidAnthem হ্যাশট্যাগ যুক্ত করতে হবে। একজন অংশগ্রহণকারী চাইলে একাধিক ভিডিও জমা দিতে পারবে।

এই প্রতিযোগিতার বিজয়ী নির্ধারিত হবে সরাসরি দর্শকদের মতামতের ভিত্তিতে। সোশ্যাল মিডিয়ায় কন্টেন্টটি প্রকাশের পর সর্বোচ্চ লাইকের ওপর ভিত্তি করেই ঘোষণা করা হবে বিজয়ীর নাম। বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকছে ব্র্যান্ড-নিউ ভিভো ওয়াই৩১ডি স্মার্টফোন, রিরো প্যাড এবং ভিভোর পক্ষ থেকে আরও আকর্ষণীয় সব উপহার!

অংশগ্রহণকারীরা তাদের ঈদ উদযাপন, আনন্দে ভরা নাচের মুহূর্ত বা অন্যান্য সৃজনশীল মুহূর্তগুলো অনলাইনে শেয়ার করতে পারবে। যা, উৎসবের আনন্দে নিজের সৃজনশীলতা প্রকাশের সুযোগ তৈরি করবে। সংগীত এবং ক্রিয়েটিভ স্টোরিটেলিংয়ের মাধ্যমে তরুণদের সঙ্গে ব্র্যান্ডের বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি এটি নতুন ভিভো ওয়াই৩১ডি স্মার্টফোনটির জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলবে।

সব মিলিয়ে, ঈদের আনন্দ, গান, নাচ ও সৃজনশীলতার অপূর্ব মিশেলে সাজানো এই ক্যাম্পেইনের মাধ্যমে ভিভো উৎসবের মুহূর্তগুলোকে আরও প্রাণবন্ত ও আনন্দময় করে তুলতে চায়। এই আয়োজনের লক্ষ্য হলো ঈদের উচ্ছ্বাসকে নতুনভাবে উদযাপন করা এবং সবার সঙ্গে সেই আনন্দের অনুভূতি ভাগ করে নেয়া।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *