রাজধানীর উত্তরায় নতুন শোরুম চালু করল রিভো
ক.বি.ডেস্ক: রাজধানী ঢাকার উত্তরায় নতুন শোরুম চালু করেছে দেশের বিদ্যুচ্চালিত মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। ঢাকার আরও বিস্তৃত এলাকার ব্যবহারকারীরা এখন রিভোর স্মার্ট ও টেকসই ই-বাইক কিনতে এবং বিক্রয়োত্তর সেবা নিতে পারবেন। এই শোরুমের মাধ্যমে এখানকার গ্রাহকদের আরও সরাসরি সেবা দেয়া সম্ভব হবে। বৈদ্যুতিক যানবাহনকে সাধারণ ব্যবহারকারীদের আরও কাছে পৌঁছে দিতেই উত্তরায় এই শোরুম চালু করা হয়েছে।
‘মটো জোন | রিভো ই–বাইকস’ নামে নতুন এই শোরুমটি উত্তরার সেক্টর ৫, রোড ৩–এ অবস্থিত। এখানে রিভোর বিভিন্ন মডেলের বৈদ্যুতিক বাইক পাওয়া যাবে। উত্তরা ও আশপাশের এলাকার গ্রাহকেরা রিভোর সকল ই-বাইক মডেল সরাসরি দেখতে পারবেন। পাশাপাশি মিলবে বিক্রয়োত্তর সেবা, টেস্ট ড্রাইভ ও আসল খুচরা যন্ত্রাংশ।
গতকাল মঙ্গলবার (৩ মার্চ) রাজধানী ঢাকার উত্তরায় নতুন শোরুমটি উদ্বোধন করেন রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি। এ সময় উপস্থিত ছিলেন রিভো বাংলাদেশের হেড অব সেলস নাজমুল আহসান সুমন, মোটো জোন-এর প্রোপাইটর মো. জাহিদুল হক।
রিভো বাংলাদেশ ‘ঈদ ডাবল ধামাকা’ ক্যাম্পেইন চালু করেছে। এতে যেকোনও মডেলের রিভো ই-বাইক কিনলে ক্রেতারা সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং অতিরিক্ত একটি ই-বাইক জিতে নেয়ার সুযোগ পাবেন। এ ছাড়াও, প্রতিটি ই-বাইক ক্রয়ের সঙ্গে পাবেন একটি ফ্রি সার্ভিস কুপন।





