বৈশাখ উদযাপনে অপোর নতুন স্মার্টফোন অপো এ৬কে
ক.বি.ডেস্ক: পহেলা বৈশাখের উৎসবকে সামনে রেখে নতুন স্মার্টফোন অপো এ৬কে উন্মোচন করেছে অপো। ‘স্মুথনেস উইদাউট লিমিট’-এর অভিজ্ঞতা নিশ্চিত করতে এটি নিয়ে আসা হয়েছে। শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত ক্যামেরার সমন্বয়ে নিয়ে আসা এ ডিভাইসটি প্রতিদিনের ডিজিটাল জীবনে নির্ভরযোগ্যতা ও ব্যবহারিক সুবিধা খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য একটি স্মার্ট পছন্দ হিসেবে এসেছে।
অপো এ৬কে স্মার্টফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার ক্যামেরা। এআই পোর্ট্রেইট রিটাচিং, ডুয়েল-ভিউ ভিডিও ও নাইট মোডের মতো ফিচার যুক্ত। অসাধারণ স্মুথনেস নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম। মাল্টিটাস্কিং, গেমিং ও প্রতিদিনের ব্যবহারের জন্য অপ্টিমাইজড এই প্রসেসরটি ল্যাগ-ফ্রি পারফরম্যান্স ও ধারাবাহিক দক্ষতা নিশ্চিত করে, যা স্মুথনেসকে এই ডিভাইসের একটি অন্যতম ফিচারে পরিণত করে।
অপো এ৬কেতে সুবিশাল ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৫ বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করবে। শক্তিশালী এ ব্যাটারি ব্যবহারকারীদের জন্য দীর্ঘসময় ধরে নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করে, ঘন ঘন চার্জের প্রয়োজন কমিয়ে আনে। পাশাপাশি, এটিকে দীর্ঘমেয়াদী ব্যবহারের নির্ভরযোগ্য সঙ্গী করে তুলতে রিভার্স চার্জিং সুবিধা নিয়ে আসা হয়েছে, যা ডিভাইসটিকে আরও ব্যবহার উপযোগী করে তুলেছে।
অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে এতে ১২০ হার্টজ আলট্রা ব্রাইট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। দীর্ঘমেয়াদী পারফরম্যান্স ও নির্ভরযোগ্যতা নিশ্চিতে এতে ৪ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টির পাশাপাশি, এআই এডিটর ২.০, এআই গেমবুস্ট ২.০, এআই লিঙ্কবুস্ট ৩.০, থেফট প্রোটেকশন ও জেমিনির মতো সর্বাধুনিক এআই-চালিত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে অপো এ৬কে কিনলেই থাকছে আকর্ষণীয় অফার। ডিভাইসটি কিনলেই ক্রেতারা ৯০ দিনের নিশ্চিত রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও ২ বছরের ওয়ারেন্টি সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। একটি বিশেষ লটারি ক্যাম্পেইনের মাধ্যমে ও’লাইক এয়ারবাডস, এলিট ব্যাকপ্যাক, অপো টিশার্ট ও অপো ক্যাপ জিতে নেয়ার সুযোগ। টপপের মাধ্যমে সর্বোচ্চ ২০ শতাংশ ডাউন পেমেন্টে কার্ডলেস ইএমআই সুবিধা থাকছে।
ক্রিস্টাল ব্লু ও ক্রিস্টাল ভায়োলেটের আকর্ষণীয় রঙে ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের স্মার্টফোনটির মূল্য ১৯,৯৯৯ টাকা।





