বৈশাখ উদযাপনে অনার নিয়ে এলো ‘এক্স৮ডি’ স্মার্টফোন
ক.বি.ডেস্ক: বাংলা ও বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে দেশের বাজারে নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ উন্মোচন করেছে অনার বাংলাদেশ। ব্যবহারকারীদের ডিজিটাল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে তৈরি এ ডিভাইসটি পহেলা বৈশাখ থেকেই দেশজুড়ে পাওয়া যাবে। ৩৮,৯৯৯ টাকা মূল্যের অনার এক্স৮ডি স্মার্টফোনটি তিনটি রঙে পাওয়া যাচ্ছে- লাইট ব্লু, ভেলভেট গ্রে এবং ভেলভেট ব্ল্যাক।
মাত্র ৭.৫ মিলিমিটারের আল্ট্রা-স্লিম ডিজাইন এবং ১৮৮ গ্রাম ওজনের এই ফোনটিতে রয়েছে মেটালিক টেক্সচার এবং অত্যন্ত পাতলা বেজেল। রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি। ১,০০০+ চার্জ সাইকেলের সক্ষমতা থাকায় ব্যাটারিটি প্রায় ছয় বছর পর্যন্ত নিরবচ্ছিন্ন ব্যবহারের নিশ্চয়তা দেয়। ব্যবহারকারীদের সময় বাঁচাতে এতে রয়েছে ৪৫ ওয়াটের অনার সুপারচার্জ সুবিধা। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বোচ্চ সুবিধা নিতে যুক্ত করা হয়েছে অনারের আপগ্রেডেড ‘এআই বাটন’। এই বাটনের মাধ্যমে সহজেই বিভিন্ন স্মার্ট ফাংশন ব্যবহার করা যায়।
ফটোগ্রাফি অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে ডিভাইসটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের এআই প্রাইমারি ক্যামেরা। ফোকাস ধরে রাখতে রয়েছে ৩এক্স লসলেস জুম। এ ছাড়া এআই ইরেজার, আপস্কেলিং, রিফ্লেকশন রিমুভাল ও আউটপেইন্টিংয়ের মতো আধুনিক এআই ক্যামেরা ফিচার যুক্ত রয়েছে। রয়েছে ৩০০০ নিটস ব্রাইটনেসের আল্ট্রা-ক্লিয়ার অ্যামোলেড স্ক্রিন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের সর্বশেষ স্ন্যাপড্রাগন ৬এস ৪জি জেন ২ প্রসেসর।
উন্নত স্টোরেজ ও পারফরম্যান্সের জন্য রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি (৮জিবি+৮জিবি) র্যাম। দীর্ঘস্থায়ী ব্যবহারের কথা মাথায় রেখে এসজিএস সার্টিফায়েড এই ফোনে যুক্ত করা হয়েছে আইপি৬৫ ওয়াটার রেজিস্ট্যান্স ও ২ মিটার ড্রপ প্রোটেকশন, ফলে নিশ্চিন্তে ব্যবহার করা যাবে ডিভাইসটি।





