উদ্যোগ

বিপিও শিল্পের উন্নয়নে আইসিটি বিভাগ-বাক্কোর গুরুত্বপূর্ণ বৈঠক

ক.বি.ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধি দল সরকারের আইসিটি বিভাগ এবং আইসিটি অধিদপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় দেশের বিপিও ও আইটিইএস খাতের বর্তমান অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়।

সম্প্রতি ঢাকার আগাওগাঁওয়ে আইসিটি ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন নবনিযুক্ত আইসিটি সচিব কাজী আনোয়ার হোসেন, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সাঈদ এবং পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. মাহ্‌বুব আলম। বাক্কো’র সভাপতি তানভীর ইব্রাহীম, সাধারণ সম্পাদক ফয়সল আলিম, সহ সভাপতি মো. তানজিরুল বাসার, অর্থ সম্পাদক মো. আমিনুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসনাদ-ই-আহমদ।

বৈঠকে দেশের বিপিও শিল্পকে আরও গতিশীল ও বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক করে তুলতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা জোরদার, প্রণোদনা কাঠামোর উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়।

পাশাপাশি আসন্ন বিপিও সামিট ২০২৬ কে কেন্দ্র করে শিল্পের আন্তর্জাতিক প্রচার বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বৈশ্বিক অংশীদারিত্ব সম্প্রসারণের কৌশল নিয়েও আলোচনা করা হয়। এ ছাড়াও দেশের ফ্রিল্যান্সার কমিউনিটির দক্ষতা বৃদ্ধিতে বাজারভিত্তিক প্রশিক্ষণ সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর টেকসই কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগগুলোকে বিশেষ গুরুত্ব দেয়া হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *