বাংলা নববর্ষে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ভ্যারিয়েন্ট
ক.বি.ডেস্ক: বাংলা নববর্ষ উপলক্ষে এ-সিরিজ লাইনের ‘অপো এ৬’-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। শক্তিশালী ব্যাটারি, টেকসই ডিজাইন ও উন্নত স্টোরেজ সক্ষমতার মাধ্যমে অপো এ৬ ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনে নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করে চলেছে।
অপো এ৬ ডিভাইসের মূলে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি; এর সঙ্গে ৪৫ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং যুক্ত হয়ে ব্যবহারকারীর জন্য দীর্ঘসময় ধরে নির্ভরযোগ্য পাওয়ার নিশ্চিত করে। ডিভাইসটির স্থায়িত্ব আরও জোরদার করতে এতে ব্যবহার করা হয়েছে আইপি৬৯ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স; যা পানি, ধুলা এবং বিভিন্ন পরিস্থিতিতে অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করে।
স্মার্টফোনকে স্মুথ রাখতে এতে যুক্ত করা হয়েছে সুপারকুল ভিসি সিস্টেম, যা গেমিং, স্ট্রিমিং এবং মাল্টিটাস্কিং চলাকালে কার্যকরভাবে তাপ নিয়ন্ত্রণ করে। প্রতিদিনের ব্যবহারকে আরও সহজ করতে এতে রয়েছে রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচার। ফলে, ব্যবহারকারীরা প্রয়োজনে অন্যান্য স্মার্টফোন বা ওয়্যারলেস ইয়ারবাড চার্জ করতে পারেন, যা দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুবিধা যোগ করে।
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে অপো এ৬ ক্রয়ে ক্রেতারা ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও দুই বছরের ওয়ারেন্টি পাবেন। ক্রেতারা ও’লাইক এয়ারবাডস, এলিট ব্যাকপ্যাক, অপো টি-শার্ট ও অপো ক্যাপের মতো আকর্ষণীয় পুরস্কারও জিতে নেয়ার সুযোগ পাবেন। টপপের মাধ্যমে সর্বোচ্চ ২০% ডাউন পেমেন্টে কার্ডলেস ইএমআই সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন।
অপো এ৬-এর ৮ জিবি + ২৫৬ জিবির নতুন ভ্যারিয়েন্টটি এখন পাওয়া যাচ্ছে মাত্র ২৯,৯৯৯ টাকায়। যা ব্যবহারকারীদের জন্য উন্নত স্টোরেজের পাশাপাশি, ডিভাইসটির সক্ষমতা, স্থায়িত্ব ও মসৃণ পারফরম্যান্সের অভিজ্ঞতা নিশ্চিত করবে।





