নিজ সুবিধা ত্যাগ, দেশের স্বার্থ আগে: মন্ত্রী ফকির মাহবুব আনাম
ক.বি.ডেস্ক: দেশব্যাপী জ্বালানি সাশ্রয় কার্যক্রমে এক ব্যতিক্রমী ও অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। প্রধানমন্ত্রীর ৩০ শতাংশ জ্বালানি সাশ্রয়ের নির্দেশনার প্রেক্ষিতে মন্ত্রী তাঁর প্রাধিকারভুক্ত জ্বালানি সুবিধার সম্পূর্ণ অংশ আগামী এপ্রিল, মে ও জুন এই তিন মাস গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
“নিজে না বদলালে, পরিবর্তন আসে না”-এই বার্তাকেই সামনে রেখে মন্ত্রী ফকির মাহবুব আনাম এর এই উদ্যোগ সরকারি পর্যায়ে বিরল ও সাহসী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, ব্যক্তিগত সুবিধা ত্যাগ করে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়ার এই সিদ্ধান্ত শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি একটি শক্তিশালী নৈতিক বার্তা, যা দেশের সকল স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী সহ সাধারণ জনগণকে জ্বালানি সাশ্রয়ে আরও সচেতন ও উদ্বুদ্ধ করবে। মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে।





