প্রযুক্রির পণ্য ল্যাপটপ

নতুন প্রজন্মের ল্যাপটপ নিয়ে এলো লেনোভো

ক.বি.ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম আল্ট্রাবুকের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আধুনিক কর্পোরেট ব্যবহারকারী, কনটেন্ট ক্রিয়েটর এবং হাই-পারফরম্যান্স নির্ভর ব্যবহারকারীদের জন্য এআই পারফরম্যান্স ও প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে নতুন প্রজন্মের ল্যাপটপ নিয়ে এলো লেনোভো। লেনোভো-এর বাংলাদেশের অনুমোদিত পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড নিয়ে এসেছে প্রিমিয়াম আল্ট্রা-স্লিম এআই ল্যাপটপ লেনোভো ইয়োগা স্লিম ৭-আই (এমটিএম-৮৩সিভি০০ই১ ইন)।

লেনোভো ইয়োগা স্লিম ৭-আই (এমটিএম-৮৩সিভি০০ই১ ইন)
শক্তিশালী পারফরম্যান্স ও স্টাইলিশ ডিজাইনের এই ল্যাপটপে রয়েছে সর্বাধুনিক ইন্টেল কোর আল্ট্রা ৯ ১৮৫এইচ প্রসেসর, যা এআই-চালিত কাজ সহ উচ্চক্ষমতাসম্পন্ন অ্যাপ্লিকেশন পরিচালনায় সক্ষম। তা ছাড়া এর অত্যাধুনিক ফিচারস থাকার ফলে মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট কিংবা হেভি ওয়ার্কলোড সহজেই পরিচালনা করা যায়।

কনটেন্ট ক্রিয়েশন, ডিজাইন ও এন্টারটেইনমেন্টে আরও জীবন্ত ও নিখুঁত ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়ার জন্য এতে রয়েছে এতে রয়েছে ১৪-ইঞ্চি ওলেড ডিসপ্লে, যা ১০০% ডিসিআই পি-থ্রি কালার গ্যামট, ডলবি ভিসন এবং উচ্চ কনট্রাস্ট। মাত্র প্রায় ১.৩৯ কেজি ওজন এবং স্লিম অ্যালুমিনিয়াম বডি ডিজাইনের কারণে ল্যাপটপটি সহজে বহনযোগ্য, যা মোবাইল প্রফেশনালদের জন্য একটি উপযুক্ত সমাধান হবে। তা ছাড়া এর আধুনিক কানেক্টিভিটি সুবিধা এটিকে একটি পূর্ণাঙ্গ প্রোডাক্টিভিটি ডিভাইসে পরিণত করেছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *