নগদে রেমিট্যান্স পাঠিয়ে স্বর্ণের হার জিতুন
ক.বি.ডেস্ক: দেশের অর্থনীতির অন্যতম চালক প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ নিয়ে এসেছে ‘হার না মানা হার’ ক্যাম্পেইন। দেশে থাকা প্রিয়জনদের নগদ ওয়ালেটে রেমিট্যান্স পাঠিয়ে দেড় ভরি ওজনের স্বর্ণের হার জেতার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। প্রবাসীরা নগদের মাধ্যমে দেশে সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিট্যান্স পাঠালেই পাচ্ছেন স্বর্ণের হার জেতার সুযোগ।
প্রিয়জনদের জন্য রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি বাড়তি একটা আনন্দ ও উপহার জেতার সুযোগ দিচ্ছে নগদের এই ক্যাম্পেইন। এ ছাড়া পুরস্কার হিসেবে থাকছে দেড় ভরি ওজনের স্বর্ণের হার জেতার সুযোগ। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।
এ প্রসঙ্গে নগদের চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার বলেন, ‘প্রতি ঈদে প্রবাসী বাংলাদেশিরা দেশে থাকা তাদের স্বজনদের জন্য এমনতেই রেমিট্যান্স পাঠান। কিন্তু নগদের মাধ্যমে সেই রেমিট্যান্স পাঠিয়ে যদি স্বর্ণের হার জিতে নেয়া যায়, তাহলে সেটি হবে ওই প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা ও তাঁর স্বজনদের জীবনের একটি বিশেষ আনন্দঘন ঘটনা। আমরা আমাদের গ্রাহকদের জন্য এমন অসংখ্য আনন্দের উপলক্ষ্য তৈরি করার চেষ্টা থেকেই এই বিশেষ ক্যাম্পেইন নিয়ে এসেছি।’





