দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার
ক.বি.ডেস্ক: দেশে উৎপাদিত দ্বিতীয় স্মার্টফোন অনার এক্স৫সি উন্মোচন করেছে অনার বাংলাদেশ। স্মার্টফোনটিতে দীর্ঘস্থায়ী পারফরমেন্সের নিশ্চিতের পাশাপাশি যুক্ত করা হয়েছে স্মার্ট সব ফিচার। টেকসই ডিজাইন, ভালো পারফরম্যান্স এবং সাশ্রয়ী মূল্যের কারণে এটি দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি আদর্শ স্মার্টফোন।
অনার এক্স৫সি-তে যুক্ত করা হয়েছে অ্যান্টি-এজিং ডিউরাবিলিটি প্রযুক্তি, যা চার বছর পর্যন্ত ফোনটির পারফরম্যান্স ধরে রাখতে সাহায্য করে। ১ হাজার বার চার্জ দেয়ার পরও ডিভাইসটির ব্যাটারি ৮৭ শতাংশের বেশি সক্ষমতা ধরে রাখতে পারে। এই স্মার্টফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল এআই ক্যামেরা, মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর এবং ৯০ হার্টজ অনার ফুলভিউ ডিসপ্লে। রয়েছে ৪ জিবি র্যাম (অনার র্যাম টার্বো ব্যবহার করে ৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে) এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।
গ্রাহকদের সুবিধার জন্য অনার গ্রামীণফোনের সঙ্গে যৌথভাবে নিয়ে এসেছে আকর্ষণীয় সব অফার। জিপি ব্যবহারকারীরা স্মার্টফোনটি কিনলে পাবেন ৭ দিনের মেয়াদে ৫জিবি ফ্রি ডেটা। পাশাপাশি থাকছে ৭ দিনের জন্য ১০ জিবি ডেটা ৯৯ টাকায় এবং ৩০ দিনের জন্য ৪০ জিবি ডেটা ২৯৮ টাকায়। ফোনটি পাওয়া যাচ্ছে দু’টি রঙে- মিডনাইট ব্ল্যাক ও ওশেন সায়ান। অনার এক্স৫সি’র মূল্য ১২,৯৯৯ টাকা।





