দারাজ ৪.৪ সামার সেল: ৮০% পর্যন্ত ছাড়, ফ্ল্যাশ ভাউচার এবং ফ্রি ডেলিভারি সুবিধা
ক.বি.ডেস্ক: গ্রীষ্মের এই মৌসুমে গ্রাহকদের জন্য সেরা ডিল এবং সাশ্রয়ী কেনাকাটার অভিজ্ঞতা দিতে দারাজ নিয়ে এসেছে ‘৪.৪ সামার সেল’। ৩ এপ্রিল রাত ৮টা থেকে শুরু হয়ে এই সেল চলবে ৮ এপ্রিল পর্যন্ত। এই ক্যাম্পেইনে থাকছে ফ্ল্যাশ সেল এবং মেগা ডিল, যেখানে গ্রাহকরা পাবেন ৮০% পর্যন্ত বিশাল ছাড়। থাকছে ৭৫% পর্যন্ত ছাড়ের ‘হট ডিলস’। নির্দিষ্ট পণ্যের ওপর থাকছে ফ্রি ডেলিভারি এবং ডেলিভারি ডিসকাউন্ট।
ক্যাম্পেইনের শুরুতেই থাকছে বিশেষ ‘ফ্ল্যাশ ভাউচার’। ৩ এপ্রিল রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত নির্দিষ্ট কেনাকাটায় গ্রাহকরা ৫০০ টাকা পর্যন্ত ৯% ছাড় উপভোগ করতে পারবেন। রাত ১২টা থেকে ১টা পর্যন্ত থাকছে একটি বিশেষ উইন্ডো, যেখানে ৯% ছাড়ে ১,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সুযোগ থাকবে। দারাজ চয়েস থেকে ৩টি পণ্য কিনলে ডেলিভারি ডিসকাউন্ট এবং ৫টি পণ্য কিনলে ১টি ফ্রি গিফট সহ ডেলিভারি ডিসকাউন্ট অফার।
দারাজে থাকছে থিম-ভিত্তিক শপিং ডে। এর মধ্যে রয়েছে চয়েস ডে (শনিবার), ফ্যাশন ফরোয়ার্ড ডে (রবিবার ও সোমবার), ইলেকট্রিক্যাল ডে (মঙ্গলবার), বুধবারের বাজার, বিউটি অ্যান্ড ওয়েলনেস ডে (বৃহস্পতিবার) এবং লাইফস্টাইল কোজি ডে (শুক্রবার)। প্রতিটি দিন নির্দিষ্ট ক্যাটাগরির পণ্যে বিশেষ ছাড় দেয়া হবে। বিস্তারিত দারাজ ৪.৪ ক্যাম্পেইন পেজ অথবা ডাউনলোড করুন দারাজ অ্যাপ।





