সফটওয়্যার

জি২ উইন্টার-২৬ অ্যাওয়ার্ডসে স্বীকৃতি পেল ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট

ক.বি.ডেস্ক: ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট (ডিঅ্যান্ডবি) সম্প্রতি জি২ উইন্টার ২০২৬ অ্যাওয়ার্ডসে একাধিক ক্যাটাগরিতে ‘লিডার’ হিসেবে নির্বাচিত হয়েছে। গ্রাহকদের অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে এই স্বীকৃতিগুলো পেয়েছে প্রতিষ্ঠানটি। জি২ উইন্টার ২০২৬ এ সেলস ইন্টেলিজেন্স ও লিড শনাক্তকরণ সক্ষমতায় ‘ডিঅ্যান্ডবি হুভারস’; ডেটা গভর্নেন্স ও অ্যাকাউন্ট ইন্টেলিজেন্স ফিচারে ‘ডিঅ্যান্ডবি কানেক্টস’ এবং থার্ড পার্টি ও সাপ্লায়ার রিস্ক ম্যানেজমেন্টে ‘ডিঅ্যান্ডবি রিস্ক অ্যানালিটিক্স’ ক্যাটাগরি লিডার হিসেবে স্বীকৃতি পেয়েছে।

জি২ প্ল্যাটফর্মে ক্যাটাগরি লিডার হিসেবে স্বীকৃতি পাওয়া মানে বিশ্বের শীর্ষ ৩ শতাংশ সফটওয়্যার কোম্পানির মধ্যে স্থান করে নেয়া। এই র‍্যাংকিং কোন কোম্পানির নিজস্ব দাবি বা প্রচারিত তথ্যের ওপর নয়, বরং সরাসরি গ্রাহকদের রিভিউ ও ব্যবহার অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারিত হয়।

গ্রাহকদের মতে, ডিঅ্যান্ডবি-এর সলিউশনগুলো নতুন ক্লায়েন্ট খুঁজে পেতে এবং নতুন ব্যবসায়িক সুযোগ চিহ্নিত করতে বেশ সহায়ক। গ্রাহক পর্যালোচনায় আরও দেখা গেছে, এই সলিউশনগুলো ব্যবহারে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ঝুঁকিমুক্ত রাখতে ও ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করতে প্রতিষ্ঠানগুলোকে ব্যাপক সহায়তা করেছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *