উচ্চ নিরাপত্তা স্টোরেজ প্রযুক্তি নিয়ে জাপান আইটি উইক-এ টিমগ্রুপ
ক.বি.ডেস্ক: তাইওয়ানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান টিমগ্রুপ ইন্ক জাপানের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রদর্শনী জাপান আইটি উইক-এ অংশগ্রহণ করছে। টোকিওতে টোকিও বিগ সাইট-এ অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী (৮-১০ এপ্রিল) প্রদর্শনীতে প্রতিষ্ঠানটি ‘মিলিটারি’ থিমের অধীনে সামরিক, নিরাপত্তা ও মিলিটারি কম্পিউটিং অ্যাপ্লিকেশনের জন্য বিশেষভাবে তৈরি রাগড স্টোরেজ ও মেমরি সমাধান প্রদর্শন করবে।
প্রদর্শনীতে উচ্চ নির্ভরযোগ্যতার ডির্যাম এবং ন্যান্ড ফ্ল্যাশ স্টোরেজ, ওয়াইড-টেম্পারেচার সাপোর্ট এবং সামরিক মানের ডেটা সুরক্ষা প্রযুক্তি প্রদর্শন করা হবে। এর মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল স্টোরেজ ও ডেটা সিকিউরিটি খাতে টিমগ্রুপের গবেষণা ও উন্নয়ন সক্ষমতা তুলে ধরা হবে।
প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হচ্ছে টিমগ্রুপ ইন্ডাস্ট্রিয়াল পি২৫০কিউ-এম৮০ এম.২ পিসিএলই এসএসডি, যেখানে রয়েছে এক-ক্লিক ডেটা ডেস্ট্রাকশন ফাংশন, যা অত্যন্ত সংবেদনশীল পরিবেশে ডেটা নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। টিমগ্রুপ প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্প অংশীদার ও দর্শনার্থীদের ওয়েস্ট হল ৪-এর বুথ ডব্লিউ২৫-২৬-এ তাদের নতুন প্রযুক্তি প্রদর্শন করা হবে।
ইন্ডাস্ট্রিয়াল গ্রেড এসএসডি সমাধান
টিমগ্রুপ ইন্ডাস্ট্রিয়াল পি২৫০কিউ-এম৮০ ওয়ান ক্লিক ডেটা ডিস্ট্রাকশন এসএসডি বিশেষভাবে উচ্চ নিরাপত্তা পরিবেশ যেমন প্রতিরক্ষা খাত ও এআই এজ অ্যাপ্লিকেশনের জন্য তৈরি করা হয়েছে। এতে রয়েছে পেটেন্টকৃত স্বাধীন ডেস্ট্রাকশন সার্কিট, যা ডুয়াল-মোড ডেটা ধ্বংস সুবিধা প্রদান করে তাৎক্ষণিক লজিক্যাল ইরেজ অথবা ফিজিক্যাল ড্যামেজের মাধ্যমে ডেটা সম্পূর্ণ মুছে ফেলা যায়।
এ ছাড়া এতে রয়েছে পাওয়ার রিজিউম ডিস্ট্রাকশন ম্যাকানিজম, যা বিদ্যুৎ বিভ্রাট হলেও ডেটা ধ্বংস প্রক্রিয়া চালিয়ে যেতে পারে এবং বিদ্যুৎ ফিরে আসার পর কোনও ডেটা অবশিষ্ট থাকে না। এতে এলইডি ইন্ডিকেটর ও এন্টি-মিসোপেরাশেন ডিজাইন যুক্ত করা হয়েছে, যা ব্যবহার সহজ ও নিরাপদ করে। এই এসএসডি ২০২৫ কম্পিউটেক্স বেস্ট চয়েজ অ্যাওয়ার্ড (সাইবার সিকিউরিটি বিভাগ) এবং ২০২৬ টাইওয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে, যা উচ্চ নিরাপত্তা স্টোরেজ প্রযুক্তিতে টিমগ্রুপ-এর উদ্ভাবন ও নেতৃত্বের স্বীকৃতি।
পিসিএলই জেন৫ ইন্ডাস্ট্রিয়াল স্টোরেজ লাইনআপ
টিমগ্রুপ পিসিএলই জেন৫ x৪ ভিত্তিক ইন্ডাস্ট্রিয়াল স্টোরেজের একটি পূর্ণাঙ্গ লাইনআপও প্রদর্শন করবে, যা আধুনিক ডেটা সেন্টার ও ইন্ডাস্ট্রিয়াল এআই ওয়ার্কলোডের জন্য তৈরি। এই লাইনআপে রয়েছে- আর২৫১ (ইডিএসএফএফ ই১.এস এনভিএমই এসএসডি)- ১ইউ সার্ভারের জন্য অপ্টিমাইজড, উন্নত তাপ নিয়ন্ত্রণ ও মিলিটারি স্ট্যান্ডার্ড কম্পন প্রতিরোধ ক্ষমতা। আর২৫২ (ইউ.২ এনভিএমই এসএসডি) সর্বোচ্চ ১৪,০০০ এমবি/এস রিড এবং ১০,০০০ এমবি/এস রাইট স্পিড। আর ২৫৩ (ইডিএসএফএফ ই৩.এস এনভিএমই এসএসডি) ডেটাবেজ প্রসেসিং ও রিয়েল-টাইম অ্যানালিটিক্সের জন্য উচ্চ ক্ষমতা ও কম ল্যাটেন্সি স্টোরেজ। এই স্টোরেজগুলো উচ্চ-ক্ষমতার সার্ভার ও ডেটা-ইনটেনসিভ অ্যাপ্লিকেশনের জন্য ডিজাইন করা হয়েছে।
ইন্ডাস্ট্রিয়াল মেমরি মডিউল
টিমগ্রুপ ইন্ডাস্ট্রিয়াল ডিডিআর৪ ও ডিডিআর৫ মেমরি মডিউলও প্রদর্শন করবে, যা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল, আইওটি এবং এআই কম্পিউটিং পরিবেশে ব্যবহারের জন্য তৈরি। এতে গ্রাফিন হিট ডিসিপেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা উচ্চ তাপমাত্রা ও কঠিন পরিবেশেও স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করে। ডিডিআর৫ সিইউ-ডিআইএমএম এবং সিএসও-ডিআইএমএম মডিউলগুলো সর্বোচ্চ ৭২০০ মেগাহার্টজ ডেটা ট্রান্সফার স্পিড প্রদান করে। এ ছাড়া আর-ডিআইএমএম মেমরিতে ইসিসি এরোর ডিটেকশন ও কারেকশন প্রযুক্তি রয়েছে, যা ডেটা নির্ভুলতা ও দীর্ঘমেয়াদি সিস্টেম স্থায়িত্ব বাড়ায়।
টেকসই সাপ্লাই চেইন ও কেমশেরপা-এআই
টিমগ্রুপ তাদের সাপ্লাই চেইন স্বচ্ছতা ও পরিবেশগত নিয়ম মেনে চলার জন্য কেমশেরপা-এআই তথ্য ব্যবস্থাপনা ফ্রেমওয়ার্ক ব্যবহার করছে। এর মাধ্যমে আরওএইচএস, রিচ এবং সিএসসিএল-সহ আন্তর্জাতিক পরিবেশগত নিয়ম মেনে চলা নিশ্চিত করা যায় এবং পণ্য যাচাই ও বাজারে আনার সময় কমে যায়।
প্রোটেক সিস্টেম-এর সঙ্গে যৌথ প্রদর্শনী
এবারের জাপান আইটি উইকে টিমগ্রুপ ইন্ডাস্ট্রিয়াল যৌথভাবে অংশ নিচ্ছে শিল্প কমপিউটার নির্মাতা প্রোটেক সিস্টেম-এর সঙ্গে। টিমগ্রুপের মেমরি ও স্টোরেজ প্রযুক্তি এবং প্রোটেকের রাগড ডিভাইস প্রযুক্তি একসঙ্গে প্রদর্শন করা হবে। প্রদর্শনীতে প্রোটেকের এমএইচ-টিও১এ ১০.১ ইঞ্চি রাগড ইন্ডাস্ট্রিয়াল ট্যাবলেট প্রদর্শন করা হবে, যেখানে টিমগ্রুপের ডিডিআর৪ এসও-ডিআইএমএম মেমরি ও এসএসডি ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি মিলিটারি-স্ট্যান্ডার্ড-৮১০এইচ সামরিক মান এবং আইপি৬৫ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট সুরক্ষা সমর্থন করে।
ইন্ডাস্ট্রিয়াল প্রযুক্তির ভবিষ্যৎ উন্নয়নে টিমগ্রুপ
আইওটি ও এজ কম্পিউটিং দ্রুত প্রসারের এই সময়ে টিমগ্রুপ উচ্চ-ক্ষমতা, নির্ভরযোগ্যতা এবং নিরাপত্তা ভিত্তিক ইন্ডাস্ট্রিয়াল স্টোরেজ ও মেমরি প্রযুক্তি উন্নয়নে কাজ করছে। জাপান আইটি উইকে প্রতিষ্ঠানটি ডেটা সিকিউরিটি, সিস্টেম স্থিতিশীলতা এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন সমাধানের পূর্ণাঙ্গ প্রযুক্তি প্রদর্শন করবে।





