আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ
ক.বি.ডেস্ক: দেশের বাজারে স্যামসাং নিয়ে আসছে ফ্ল্যাগশিপ এস সিরিজের গ্যালাক্সি এস২৬ সিরিজ স্মার্টফোন। নতুন প্রজন্মের গ্যালাক্সি এআই সমৃদ্ধ এই প্রিমিয়াম সিরিজটি গত ২৫ ফেব্রুয়ারি বৈশ্বিকভাবে উন্মোচন করা হয়। আজ ৩ মার্চ থেকে প্রি-অর্ডার কার্যক্রম শুরু করে স্যামসাং বাংলাদেশ। প্রি-অর্ডার চলবে ১৭ মার্চ পর্যন্ত। প্রি-অর্ডার করা গ্রাহকেরা ৯ মার্চ থেকে ডিভাইসটি ডেলিভারি পেতে শুরু করবেন এবং ডেলিভারি চলবে ১০ এপ্রিল পর্যন্ত। স্মার্টফোনগুলোর বাণিজ্যিক বিক্রি শুরু হবে ১৮ মার্চ।
নতুন এই ফ্ল্যাগশিপ সিরিজে রয়েছে গ্যালাক্সি এস২৬ আলট্রা, গ্যালাক্সি এস২৬ প্লাস ও গ্যালাক্সি এস২৬। প্রতিটি মডেলেই রয়েছে শক্তিশালী পারফরম্যান্স, পরিমার্জিত নকশা এবং উন্নত এআই–ভিত্তিক স্মার্ট অভিজ্ঞতা। প্রিমিয়াম ফিচার ও সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে ফ্ল্যাগশিপ ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করেছে সিরিজটি।
গ্যালাক্সি এস২৬ আলট্রা একাধিক ভ্যারিয়েন্টে নিয়ে আসছে স্যামসাং। স্মার্টফোনটির (১২/৫১২ জিবি) সংস্করণ কোবাল্ট ভায়োলেট, ব্ল্যাক ও স্কাই ব্লু এই তিনটি রঙে পাওয়া যাবে ২ লাখ ২৮ হাজার ৯৯৯ টাকায়। (১২/২৫৬ জিবি) সংস্করণ কোবাল্ট ভায়োলেট ও ব্ল্যাক রঙে মিলবে ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকায়। গ্যালাক্সি এস২৬ প্লাস (১২/২৫৬ জিবি) ব্ল্যাক রঙে পাওয়া যাবে ১ লাখ ৭২ হাজার ৪৯৯ টাকায়। গ্যালাক্সি এস২৬ (১২/২৫৬ জিবি) কোবাল্ট ভায়োলেট ও স্কাই ব্লু রঙে মিলবে ১ লাখ ২৮ হাজার ৪৯৯ টাকায়।
গ্যালাক্সি এস২৬ আলট্রা ক্রয়ে থাকছে ফোনের মেমোরি আপগ্রেড করা অথবা ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ইএমআইতে ক্রয়ে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। গ্যালাক্সি এস২৬ প্লাস ক্রয়ে থাকছে ১৯ হাজার ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ইএমআইতে ক্রয়ে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। গ্যালাক্সি এস২৬ ক্রয়ে থাকছে ৮,৫০০ টাকা ক্যাশব্যাক এবং ইএমআইতে ক্রয়ে সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা রয়েছে।
এ ছাড়া নির্ধারিত ব্যাংকের মাধ্যমে ক্রয়ে সব মডেলেই সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত জিরো কস্ট ইএমআই সুবিধা পাওয়া যাবে। আগ্রহী ক্রেতারা http://www.s26preorder.com/ ঠিকানায় গিয়ে প্রি-অর্ডার করতে পারবেন।





